শিরোনাম
ধর্ম অবমাননার অভিযোগে হিন্দু বাড়িতে হামলা, গ্রেফতার ২ শেখ হাসিনার ফেরার গুঞ্জনে দেশে অস্থিরতা সৃষ্টির সুযোগ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী শ্রীমঙ্গলে ৪০ লাখ টাকা মুল্যের ভারতীয় সিগারেট জব্দ ঠাকুরগাঁওয়ে সুমা থেকে রাফি, বান্ধবীকে বিয়ে ঘিরে আলোচনা গুগল ম্যাপে সাংবাদিক নজমুল হকের ছবি ও তথ্যের ১৬ মিলিয়ন ভিউ আজ খুলছে সুপ্রিম কোর্ট ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫ শতাধিক প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ৪২ হাজার কোটি টাকার মেগা প্রকল্প ছাতকের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা ও উপজেলা পুজা পরিষদের নেতৃবৃন্দ যুক্তরাষ্ট্রের গ্রীন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমি

শ্রীমঙ্গলে ঈদ পূনর্মিলনীতে যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিলন মেলা

শ্রীমঙ্গল প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বহু বছর পর ঈদ পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত অনুষ্টানে সাবেক যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও জাসাস নেতৃবৃন্দের মিলন মেলা হয়ে উঠে। শুক্রবার (২০ জুন) বিকেলে শ্রীমঙ্গল শহরের ভানুগাছ সড়কস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে ঈদ পূনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্টান আয়োজন করা হয়। উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি নেয়ামুল হক তরফদারের সভাপতিত্বে ও মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোবারক হাসান লোপ্পার সঞ্চালনায় আলোচনা ...বিস্তারিত

মৌলভীবাজারে ড. ওয়ালি তসর উদ্দিন এমবিই এর বধির কল্যাণ সংস্থা পরিদর্শন

সালেহ আহমদ (স'লিপক): বধির কল্যাণ সংস্থা মৌলভীবাজার কার্যালয় পরিদর্শন করেছেন ইউরোপ বাংলাদেশ ফেডারেশন অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইবিএফসিআই) এর সভাপতি ড. ওয়ালি তসর উদ্দিন এমবিই ডিবিএ জেপি। বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ২টায় মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর বাজারে বধির কল্যাণ সংস্থা মৌলভীবাজার কার্যালয় পরিদর্শনকালে জেলা বধির কল্যাণ সংস্থার সভাপতি মোঃ জোসেফ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক, সহ-সভাপতি মোঃ ফুরকান আহমেদ, ...বিস্তারিত

বিএনপি নেতা মহসিন মিয়ার পক্ষ থেকে ড. জোবায়দা রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা ও বৃক্ষরোপণ

🔘 মৌলভীবাজার প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডা. জোবায়দা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। বৃহস্পতিবার (১৯ জুন) মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও শ্রীমঙ্গও পৌরসভার সাবেক মেয়র মো. মহসিন মিয়া মধুর পক্ষ থেকে ডা.বোবায়দা রহমানের জন্মদিন উপলক্ষে শহরের একটি রেস্টুরেন্টে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। আলোচনা ও দোয়া মাহফিল ...বিস্তারিত

লন্ডনে ইউনিটি অব মৌলভীবাজার এর ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৫ সম্পন্ন

🔘 লন্ডন (ইউকে) প্রতিনিধিঃ বিপুল উৎসাহ উদ্দীপনায় ও আনন্দঘন পরিবেশে বৃটেনের বিভিন্ন শহর থেকে আগত নানা শেণিপেশার বিশিষ্টজন ছাড়াও মৌলভীবাজার জেলার প্রবীণ ও নবীন সহ প্রচুর লোকের উপস্থিতিতে ইউনিটি অব মৌলভীবাজার এর ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় বৃটেনের সেন্ট্রাল লন্ডনের বার্ডি আর্ট সেন্টারে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের পর ইউনিটি অব মৌলভীবাজার এর ...বিস্তারিত

শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে দুই শিক্ষার্থী গ্রেফতার

সুদীপ দাশ, স্টাফ রিপোর্টার- জালালাবাদ বার্তাঃ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক নারী শিক্ষার্থীকে যৌন নির্যাতন ও তার ভিডিও ধারণের অভিযোগে একই বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জুন) রাতে তাদের আটক করা হয়। আটক দুই শিক্ষার্থী হলেন- বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত তারা আদনান ও স্বাগত দাশ পার্থ। বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, ঈদের আগে একটি ...বিস্তারিত

ছাতকের “সিলেট পালস এন্ড পেপার মিলস উচ্চ বিদ্যালয়ের” নতুন ভবন নির্মাণ নিয়ে জটিলতা

সুদীপ দাশ, স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের ছাতকে অবস্থিত সিলেট পাল্প এন্ড পেপার মিলস (এসপিপিএম) উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন নির্মাণ নিয়ে জটিলতার হয়েছে। এতে এলাকাজুড়ে দেখা দিয়েছে নানা ক্ষোভ। বিগত ৭ মাস ধরে ভবন নির্মাণ  প্রক্রিয়া শুরু হওয়ার কথা থাকলেও সেটি বার-বার বাধাগ্রস্ত হচ্ছে। নতুন ভবন তৈরীতে জটিলতা নিরসন এবং কাজ দ্রুত শুরু করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলামের সহযোগিতা ...বিস্তারিত

ছাতকে নৌপথে যৌথ বা‌হিনীর অ‌ভিযানে ৯‌টি বালু বোঝাই নৌকাসহ ৭ জন আটক

  সুদীপ দাশ, স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের ছাতকে নৌপথে যৌথ বা‌হিনীর অ‌ভিযানে ৯‌টি বালু বোঝাই নৌকাসহ ৭ জনকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৯ জুন) রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের এমদাদ নগর গ্রামের চৈলতার ঢালা সংলগ্ন গোয়াপাকুরা হাওর এলাকা তাদের আটক করা হয়। ছাতক সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন মুহতাসিম আহনাফ শাহরিয়ার ও নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে যৌথ ...বিস্তারিত

দোয়ারাবাজারে ইসলামী ছাত্র শিবিরের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

সুদীপ দাশ, স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ জুন) উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক সুলতান আহমদ। প্রধান বক্তা হিসেবে ছাত্রশিবিরের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মেহেদী হাসান তুহিন উপস্থিত ছিলেন। সমাবেশে ...বিস্তারিত

মৌলভীবাজারে ডিবির অভিযানে মাদকসহ আটক ১

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারে গোয়েন্দা শাখা (ডিবি) অভিযানে মাদকসহ এক মাদক কারবারি আটক হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র এএসআই (নিরস্ত্র) মো. আবুল ভাসানীর নেতৃত্বে কনস্টেবল মোকারাবি আহমদ, কাজল রাজবংশী, কাজল দাস, জহিরুল ইসলাম ও মেহেদী হাসান সৌরভ অভিযান চালিয়ে জেলার রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের সুবিদপুর গ্রামের মোল্লাবাড়ী এলাকার থেকে উত্তম দেব (৩২) নামের এক মাদক কারবারিকে আটক ...বিস্তারিত

জগন্নাথপুরে মাদ্রাসার মুহতামিকে নামাজ থেকে ধরে নিয়ে হাতে বেঁধে নির্যাতন

মো. আলী হোসেন খান, জগন্নাথপুরঃ সুনামগঞ্জের জগন্নাথপুরে মাদ্রাসা মুহতামিমকে নামাজ থেকে ধরে নিয়ে ফিল্ম স্টাইলে হাতে বেঁধে নির্যাতন করা হয়েছে। এ ঘটনার একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হলে জগন্নাথপুরে তোলপাড় সৃষ্টি হয়েছে। বুধবার (১৮ জুন) সন্ধ্যা ৭ টায় উপজেলার চিলাউড়া--হলদিপুর ইউনিয়নের তলের বন হাওরস্থ মোঃ ফারুক মিয়ার ফার্মের দক্ষিণপাড়া বেড়ীবাঁধের উপর এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মুহতামিম মাওঃ শরীফ ...বিস্তারিত

Go to Top