সুদীপ দাশ, স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ জুন) উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক সুলতান আহমদ। প্রধান বক্তা হিসেবে ছাত্রশিবিরের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মেহেদী হাসান তুহিন উপস্থিত ছিলেন।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডাঃ আব্দুল কুদ্দুস, ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি মাও. দেলোয়ার হোসাইন, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

ইসলামী ছাত্রশিবির দোয়ারাবাজার উপজেলা শাখার সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মিরাজুল হক শাহিনের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগর শাখার সাবেক সেক্রেটারি মো. জসিম উদ্দিন, সুনামগঞ্জ জেলা শাখার সাবেক অফিস সম্পাদক মো.জুবায়ের আহমদ, জামাল উদ্দিন পারভেজ, দোয়ারাবাজার উত্তর সাথী শাখার সাবেক সভাপতি মো. মনিরুজ্জামান।

এছাড়াও উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা দক্ষিন শাখার সভাপতি মাহবুবুর রহমান রুকন, কলাউড়া মাদ্রাসা শাখার সভাপতি হাফেজ বিল্লাল হোসাইন, উপজেলা উত্তর সাথী শাখার সাবেক সভাপতি আব্দুর রাশিদ, মোজাহিদুল ইসলাম, সেক্রটারি সালমান আহমদ, আব্দুল্লাহ আল মারুফ, সাংগঠনিক সম্পাদক আবেদ আহমদ, খন্দকার মারুফ সহ উপজেলাধীন বিভিন্ন ইউনিয়ন, অঞ্চল, স্কুল ও মাদ্রাসা শাখার ছাত্র শিবিরের কর্মীরা।

এসময় বক্তারা বলেন, ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। ছাত্রশিবির আগামি দিনে জাতির নেতৃত্ব দেবে। সেজন্য প্রতিটি কর্মীকে সৎ, দক্ষ ও যোগ্য করে গড়ে তুলে জাতির নেতৃত্ব প্রদানের উপযোগী হিসেবে তৈরি করতে হবে।

সমাবেশ শেষে মোনাজাত পরিচালনা করেন ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মেহেদী হাসান তুহিন।