ছাতকের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা ও উপজেলা পুজা পরিষদের নেতৃবৃন্দ
প্রকাশ: ১০:১৪ পূর্বাহ্ণ অক্টোবর ২০, ২০২৬

সুদীপ দাশ, স্টাফ রিপোর্টারঃ
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ছাতকের উপজেলার বিভিন্ন পুজা মণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলার নেতৃবৃন্দ। এ সময় তাঁদের স্বাগত জানান, ছাতক উপজেলা-পৌর পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ পূজামণ্ডপ গুলোর সার্বিক পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা এবং শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি পর্যবেক্ষণ করেন।
সোমবার মন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাস, সহ-সভাপতি রাধাকান্ত সূত্রধর, যুগ্ম সাধারণ সম্পাদক মনিকাঞ্চন দাশ, পুজাবিষয়ক সম্পাদক রথিশ ঘোষ, সদস্য বাবু শ্রীমোহন্ত দাশ ও বাবু চন্দন কুমার দাশ।
এ সময় সভাপতির সহধর্মিণী মাস্টার নিয়তি রানী দাশও উপস্থিত ছিলেন।
এ ছাড়া ছাতক পৌরসভা পূজা উদযাপন কমিটির সভাপতি অরুণ অধিকারী, সাধারণ সম্পাদক দুলন তরফদার, কালি দাস পোদ্দার, কৃষ্ণ দাস রায়, চম্পু দত্ত, সৌরভ দাস, সঞ্জয় কর ও মিটন দেবনাথসহ পৌরসভার সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ছাতক উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিপ্লব কান্তি তালুকদার বাপ্টু, ডা. কানু প্রিয় দাশ, প্রদীপ রঞ্জন দাশ, নিবারণ গোস্বামী, রতন কুমার দাস, বিধান দে, নেপাল দেবনাথ, প্রদীপ চৌধুরী,পংকজ দত্ত, ডা.রিপন চন্দ্র দাশ,কৃপেশ চন্দ, দীপক দেবনাথ, লিটন দে, দীপঙ্কর দেবনাথ, বসু মালাকার, পরিতোষ দে, পরিমল গোস্বামী, পরিমল পাল, বিধান দাস, লিটন ধর, হরিপদ দাস, সুমন মালাকার, নিরঞ্জন দেবনাথ শশী, সুজিত সূত্রধর, টুকন চন্দ, অবণী সূত্রধর, শংকর সূত্রধর, শংকর দেবনাথ ও অয়ন নাগ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে শারদীয় দুর্গোৎসব উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আয়োজক কমিটি এবং স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত সহযোগিতা ও সচেতনতার আহ্বান জানান।
