শিরোনাম
শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা বিশাল আকৃতির অজগর উদ্ধার শ্রীমঙ্গলে শুরু হয়েছে বই পড়া উৎসব, অংশ নেবেন ২৫ হাজার শিক্ষার্থী ঠাকুরগাঁও ভেলাজানে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ইসলামপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, এমপি ও সাধারণ সম্পাদকের গাড়ি ভাঙচুর সিলেটে শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত হচ্ছে না জামালপুরে লাইসেন্স নবায়ন না থাকায় রেনেসাঁ হাসপাতালে মোবাইল কোর্ট, ৫০ হাজার টাকা জরিমানা গুজবকে কেন্দ্র করে আগৈলঝাড়া থানায় হামলা, আহত ১০ পুলিশ সদস্য যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: ১৩ বছর ৭ মাস পর স্বামীর মৃত্যুদণ্ড ঠাকুরগাঁওয়ে ৩ জেলার এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট জামালপুরে আইনজীবীর চেম্বারে অভিযান: অস্ত্র,গুলিসহ বিদেশি মদ উদ্ধার

জামালপুরে লাইসেন্স নবায়ন না থাকায় রেনেসাঁ হাসপাতালে মোবাইল কোর্ট, ৫০ হাজার টাকা জরিমানা

আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম: জামালপুরে লাইসেন্স নবায়ন না থাকা, দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে দি রেনেসাঁ হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতি বার ৯ জুলাই জেলা প্রশাসকের কার্যালয়, জামালপুর এবং সিভিল সার্জনের কার্যালয়, জামালপুরের যৌথ উদ্যোগে শহরের দি রেনেসাঁ হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে হাসপাতালটির লাইসেন্স নবায়ন না থাকা, ডিউটিরত ...বিস্তারিত

গুজবকে কেন্দ্র করে আগৈলঝাড়া থানায় হামলা, আহত ১০ পুলিশ সদস্য

এইচ এম পান্না, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশাল জেলা  আগৈলঝাড়া উপজেলায় মাদক মামলার এক আসামির পুলিশ হেফাজতে মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর থানায় হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল চারটার পর একদল লোক আগৈলঝাড়া থানায় হামলা চালায়। এতে অন্তত ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলার ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে ...বিস্তারিত

যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: ১৩ বছর ৭ মাস পর স্বামীর মৃত্যুদণ্ড

আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম: জামালপুরের দেওয়ানগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী আনোয়ার হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। ঘটনার ১৩ বছর ৭ মাস পর এ মামলার রায় ঘোষণা করা হলো। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন। রায় ...বিস্তারিত

জামালপুরে আইনজীবীর চেম্বারে অভিযান: অস্ত্র,গুলিসহ বিদেশি মদ উদ্ধার

আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম: জামালপুর জেলা আইনজীবী সমিতির সাবেক ক্রীড়া সম্পাদক এবং দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল হাসান মনিরের ব্যক্তিগত চেম্বারে অভিযান চালিয়ে দুটি পাইপগান, চার রাউন্ড গুলি, ছয়টি ককটেলসদৃশ বস্তু, বিদেশি মদ ও পেট্রোল উদ্ধার করার দাবি করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে জামালপুর পৌর শহরের পাঁচরাস্তা মোড়ে মনোয়ারা আলী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ...বিস্তারিত

গোমস্তাপুর বিজিবির অভিযানে ২৮৩ বোতল ভারতীয় স্কাফ সিরাফ আটক

উওম কুমার গোমস্তাপুর  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রহনপুর পৌর এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় নেশা জাতীয় ২৮৩ বোতল স্কাফ সিরাফ এবং মালবাহী একটি পাওয়া টিলার ট্রলি আটক করেছে বিজিবি।  রবিবার (৫ জুলাই) সকাল আনুমানিক  ৯টার দিকে ১৬ বিজিবির রহনপুর  বিওপির  সদস্যরা গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার খয়রাবাদ এলাকায় এই অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ একটি মালবাহী পাওয়া টিলার ট্রলি  উদ্ধার ...বিস্তারিত

কুলাউড়ায় ভাড়াটিয়ার অনুপস্থিতির সুযোগে চুরি  দারোয়ান গ্রেপ্তার

‎মো: আলী শোভন, কুলাউড়া (মৌলভীবাজার): মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসায় সংঘটিত প্রায় ৮ থেকে ৯ লাখ টাকার চুরির ঘটনায় ওই ভবনের দারোয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ‎ ‎৭ জুলাই সোমবার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাদেমনসুর এলাকার হেলাল মঞ্জিল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ‎ ‎পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, হেলাল মঞ্জিলের ভাড়াটিয়া হাবিবুর রহমান লিটন ও তার স্ত্রী ২ জুলাই উপজেলার ...বিস্তারিত

জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় গ্রিল কেটে হীরা, স্বর্ণ ও টাকা লুট

আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীমঃ জামালপুর: জামালপুর পৌর শহরের আমলাপাড়া এলাকায় এক বিচারক দম্পতির ভাড়া বাসায় জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বাসা থেকে একটি হীরার আংটি, প্রায় আট ভরি স্বর্ণালংকার, নগদ এক লাখ টাকা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। মঙ্গলবার (৩০ জুন) রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী বিচারক আহমাদুল কবির সাকিল মেলান্দহ সিভিল ...বিস্তারিত

একজন গুনি শিক্ষকের অবসর আমাদের জন্য এক অপূরনীয় শূন্যতা

হানিফ পারভেজ : বড়লেখা উপজেলার তালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির  বড়লেখা উপজেলা শাখার একাধিক বার নির্বাচিত সাধারণ সম্পাদক ও সভাপতি এবং কেন্দ্রীয় সমিতির সভাপতি বাবু মঞ্জু লাল দে তার বর্ণাঢ্য কর্মজীবন শেষে মঙ্গলবার (২৯ জুন) আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনার মধ্যে দিয়ে অবসর গ্রহণ করেছেন। তিনি শুধু একজন শিক্ষকই নন, বরং ছাত্রছাত্রীদের কাছে ছিলেন পিতৃতুল্য অভিভাবক ...বিস্তারিত

জামালপুরে লাইসেন্স ছাড়াই চলছে ১২৬ ক্লিনিক ২৪ হাসপাতাল বাতিল ১১টি

আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম: জামালপুরে বেসরকারি স্বাস্থ্যসেবা খাতের বড় একটি অংশ বছরের পর বছর সরকারি লাইসেন্স নবায়ন ছাড়াই পরিচালিত হচ্ছে। রোগী ভর্তি, অস্ত্রোপচার, পরীক্ষা-নিরীক্ষাসহ নিয়মিত চিকিৎসাসেবা চললেও সরকারি নথি বলছে, জেলার ১৮৫টি নিবন্ধিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে ১২৬টির লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে। স্বাস্থ্য বিভাগের এমন তথ্য রোগীর নিরাপত্তা, সেবার মান এবং নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা নিয়ে ...বিস্তারিত

লাইসেন্স নবায়ন না করায় জামালপুরের ১১ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স বাতিল

আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম: দীর্ঘদিন ধরে লাইসেন্স নবায়ন না করায় জামালপুর জেলার ১১টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখা থেকে জারি করা এক পত্রে বলা হয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে একাধিকবার লাইসেন্স নবায়নের জন্য তাগিদ দেওয়া হলেও তারা নির্ধারিত ...বিস্তারিত

Go to Top