হেলাল সরকার, টরন্টো, কানাডাঃ

মনোরম পরিবেশ এবং সুস্বাদু পিঠা পরিবেশনের মধ‍্য দিয়ে এসএসসি ১৯৯৮ এইচএসসি ২০০০ এলামনি এসোসিয়েশন, কানাডার পিঠা উৎসব ১৪৩২ শনিবার (২৬ এপ্রিল) স্কারবরোর সেন্ট জন হেনরী নিউম‍্যান ক‍্যাথোলিক হাইস্কুলের ক‍্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত হয়েছে।

এসএসসি ১৯৯৮ এইচএসসি ২০০০ এলামনি এসোসিয়েশন, কানাডার আয়োজনে অনিক, তুহিন, রুহুল, ফয়সাল, ডোনা, শম্পা, তিমু, ফায়েজ, হাসিব, হীরা, মোস্তফা, তনু ও ঝর্ণার নিরলস প্রচেষ্টায় অনুষ্ঠানটি সাফল‍্য অর্জন করে। এবারে তাদের স্লোগান ছিল, “প্রাণের টানে, ঐতিহ্যের আহবানে”।

হীরা ও তনুর সাবলীল মনমাতানো উপস্থাপনায় অনুষ্ঠানটি আরও আকর্ষণীয় হয়ে উঠে আগত অতিথিদের নিকট। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কারবরো সাউথ ওয়েস্টের তিনবারের নির্বাচিত এমপিপি ডলি বেগম। এ সময় এসোসিয়েশনের পক্ষ থেকে ডলি বেগমের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

উৎসবের শুরুতেই আরশ, রুহান, তাসমিয়া, তাসকিয়া, আরিয়ানা, রায়া, এরেন, এলেইনা এবং জায়নাবদের ছন্দের তালে নৃত‍্য পরিবেশনা সবাই মোহিত হয়ে অবলোকন করেন এবং পাশাপাশি উল্লাসিত হয়ে উঠেন। শুধু তাই নয়, গিটার বাজিয়ে সেজা, ভায়োলিন বাজিয়ে সৃজিতা এবং গান গেয়ে এলাইনা উপস্থিত দর্শকদের মত কেড়ে নিতে তেমন বেগ পেতে হয়নি।

শাফায়েত, জিনিয়া, হাসিব, তানিয়া, এডওয়ার্ড ও লিসার একক এবং দ্বৈত নৃত্যে এবং হীরার সুমধুর কন্ঠের কবিতা আবৃত্তিতে অতিথিবৃন্দ নড়াচড়া না করে উপভোগ করেন। বারবার হাততালি দিয়ে দর্শকরা তাদের ‌অনুভূতি প্রকাশ করেন।

এডওয়ার্ড ও শাফায়েত এক সুরের মূর্ছনায় ছিল অসাধারণ জাদু যাতে দর্শকবৃন্দ ভেসে বেড়িয়েছিল সঙ্গীত জগতের আলোর ভেলায়। মোস্তফার অসাধারণ চমকপ্রদ জাদুতে সবাই বাকরুদ্ধ হয়ে পড়েন, নারীদের একই জায়গায় নীরবে আটকিয়ে রাখা কোনও সাধারণ জাদু ছিলনা।

অনুষ্ঠানের শুরুতে সুস্বাদু পিঠা পরিবেশনের পাশাপাশি ঝালমুড়ির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন আগত সকল অতিথিবৃন্দ। নাতিশীতোষ্ণ আবহাওয়ায় চা, কফি এবং সফ্ট ড্রিংক্স এর মাধ্যমে সকলেই উষ্ণ হয়ে উঠেন। রাতের খাবার পরিবেশনের মাধ‍্যমে অনুষ্ঠান শেষ হলেও অনুষ্ঠানের সামা সম‍য়ের বিনোদন কারো মনে কখনো শেষ হবে না, অবিস্মরণীয় হয়ে থাকবে।