মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারে গোয়েন্দা শাখা (ডিবি) অভিযানে মাদকসহ এক মাদক কারবারি আটক হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র এএসআই (নিরস্ত্র) মো. আবুল ভাসানীর নেতৃত্বে কনস্টেবল মোকারাবি আহমদ, কাজল রাজবংশী, কাজল দাস, জহিরুল ইসলাম ও মেহেদী হাসান সৌরভ অভিযান চালিয়ে জেলার রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের সুবিদপুর গ্রামের মোল্লাবাড়ী এলাকার থেকে উত্তম দেব (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করেন।

আটক উত্তম দেব ভূমিউড়া গ্রামের অশীন দেব এর ছেলে। আটকের পর পুলিশ তল্লাশী চালিয়ে উত্তম দেবের হেফাজত থেকে ১১২পিস ইয়াবা উদ্ধার করেন ডিবি সদস্যরা।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় রাজনগর থানায় নিয়মিত মামলা দায়েরর পর মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।