শ্রীমঙ্গলে ঈদ পূনর্মিলনীতে যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিলন মেলা
প্রকাশ: ৯:১৯ অপরাহ্ণ জুন ২০, ২০২৫

শ্রীমঙ্গল প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বহু বছর পর ঈদ পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত অনুষ্টানে সাবেক যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও জাসাস নেতৃবৃন্দের মিলন মেলা হয়ে উঠে।
শুক্রবার (২০ জুন) বিকেলে শ্রীমঙ্গল শহরের ভানুগাছ সড়কস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে ঈদ পূনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্টান আয়োজন করা হয়।
উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি নেয়ামুল হক তরফদারের সভাপতিত্বে ও মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোবারক হাসান লোপ্পার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জল। এসময় আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিএম মোক্তাদির রাজু, উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ সালাউদ্দিন।
সভায় প্রধান বক্তা ছিলেন আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের কো-অর্ডিনেটর সরফরাজ আহমেদ শরফু। মৌলভীবাজার জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাহফুজ আহমেদ, মৌলভীবাজার সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমির মোহাম্মদ, কলেজ ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান তপন, সাবেক উপজেলা ছাত্র দলের সহ-সভাপতি শাহ জামাল ভূঁইয়া, মৌলভীবাজার জেলা ছাত্র দলের সহ-সভাপতি সাইফুর রহমান শিপু, ইয়াসিন আরাফাত রবিন, মকবুল হোসেন রিপন, সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহমান খান পাশা, সোহেল আহমেদ, যুবদল নেতা জুনেদ আহমদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম প্রমুখ।
অনুষ্টানটি সাবেক এবং বর্তমান নেতাকর্মীদের মিলন মেলায় পরিনত হয়। আলোচনা সভা শেষে অনুষ্টিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান।