শিরোনাম
শেরপুরে র‍্যাবের অভিযান: ১১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার মানব সেবার নতুন দৃষ্টান্ত কভাই ইউনিয়নের রুবেল বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে অগ্নিনির্বাপণ মহড়াঃ আগুন নেভানোর কৌশল বিষয়ে ট্রেনিং বড়লেখার খাল-বিল থেকে হারিয়ে যাচ্ছে জাতীয় ফুল শাপলা ঠাকুরগাঁওয়ে স্কুল সেনসিটাইজেসন প্রোগ্রাম অনুষ্ঠিত গোমস্তাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগলের খাবার বিতরণ নানিয়ারচর জোনের উদ্যোগে জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে মাদকসহ মাদক কারবারি গ্রেপ্তার শ্রীমঙ্গলে শিশু ধর্ষণকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

মাদক, বাল্য বিবাহ ও ইন্টানেটে আসক্তি প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদক, কিশোর অপরাধ দমন এবং ইন্টারনেট গেম নিয়ন্ত্রণে শপথ নিলো শিক্ষার্থীরা নিয়েছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ মে) মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন লাল-সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে নিরাপদ ইন্টারনেট, সচেতনতা ও সমাজের দায়বদ্ধতা শীর্ষক মতবিনিময় সভা ও শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীরা মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহকে লাল কার্ড প্রদর্শন করেন। বিদ্যালয়ের প্রধান ...বিস্তারিত

মৌলভীবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ২ যুবলীগ কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারে ৪ আগস্টের ভিডিও ও ছবি পর্যালোচনা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ২ যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দাশা শাখা (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন যুবলীগ কর্মী প্রশান্ত দাশ (২৬) ও শামসুল ইসলাম মিন্টু (৪০)। বুধবার (১৪ মে) রাতে মৌলভীবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে জেলার সদর উপজেলার মনু ব্যারেজ এলাকা থেকে প্রশান্ত দাশকে গ্রেপ্তার করে ...বিস্তারিত

শ্রীমঙ্গলে জনতা ব্যাংক পিএলসি’র উদ্যোগে বিদ্যুৎ বিল কালেকশন বুথ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জনতা ব্যাংক পিএলসি শ্রীমঙ্গল শাখার উদ্যোগে বিদ্যুৎ বিল সংগ্রহের জন্য একটি কালেকশন বুথ চালু করা হয়েছে। বুধবার (১৪ মে) সকালে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির শ্রীমঙ্গলস্থ প্রধান কার্যালয়ে এই বুথের উদ্বোধন করেন সমিতির মহাব্যবস্থাপক এ.বি.এম মিজানুর রহমান। জনতা ব্যাংক শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক মো. সালাহ্ উদ্দিনের পরিচালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক পিএলসি মৌলভীবাজার এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক ...বিস্তারিত

মৌলভীবাজারে পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্টিত

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার এম, কে,এইচ, জাহাঙ্গীর হোসেন,পিপিএম-সেবা। সভায় জেলা পুলিশের সকল থানা-ফাঁড়িসহ অন্যান্য ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান এবং পুলিশের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। ...বিস্তারিত

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের আনন্দ উৎসব যেন এক মিলনমেলা

মাহফুজ শাকিল, কুলাউড়াঃ মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা প্রেসক্লাবের আনন্দ উৎসবটি সফলভাবে সম্পন্ন হয়েছে। বৈরী আবহাওয়ার মধ্যেও আমন্ত্রিত অতিথি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, সামাজিক ক্লাব-সংগঠনের সদস্যদের উপস্থিতিতে উপজেলা প্রেসক্লাব সদস্যদের সাথে এক মিলনমেলা হয়ে উঠে আনন্দ উৎসবটি। সোমবার (১২ মে) দিনব্যাপী কুলাউড়ার সিরাজনগর চা-বাগানে আনন্দ উৎসবে আলোচনা সভা, প্রেসক্লাব সদস্যদের পরিচিতি, চা চক্র, খেলাধুলা, মধ্যাহ্নভোজ, আমন্ত্রিত অতিথি ও প্রবাসীদের সম্মাননা স্মারক প্রদান ও ...বিস্তারিত

ঝড়বৃষ্টির মধ্যে জানকী ছড়ায় ব্রাউন ফিশ ক্যামেরাবন্দি করলেন তারিক হাসান

নিজস্ব প্রতিবেদক: শ্রীমঙ্গল উপজেলার জানকী ছড়ায় বিরল প্রজাতির ব্রাউন ফিশ ওউলকে ক্যামেরা বন্দি করেন ছবির কবি তারিক হাসান। মঙ্গলবার ( ১৩ মে) বিকেলের দিকে হঠাৎ করে নামা ঝড়বৃষ্টির মধ্যে শ্রীমঙ্গলের জানকী ছড়া এলাকার এক গাছে দেখা যায় এক বিরল প্রজাতির প্যাঁচা—ব্রাউন ফিশ ওউল (Brown Fish Owl)। প্রকৃতির সেই দুর্লভ মুহূর্তটি ক্যামেরায় ধারণ করেন প্রকৃতি ও পাখিপ্রেমী আলোকচিত্রী তারিক হাসান। ছবিতে দেখা ...বিস্তারিত

মৌলভীবাজারে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৫ শুরু হয়েছে। এ উপলক্ষে তিনদিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সকালে এম. সাইফুর রহমান অডিটোরিয়াম প্রাঙ্গনে ফিতা কেটে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক প্রশাসক মো. ইসরাইল হোসেন। এসময় বিশেষ অতিথি ...বিস্তারিত

কমলগঞ্জে প্রতিবন্ধী শিশুদের মাঝে জামায়াতের হুইল চেয়ার বিতরণ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় শারীরিক প্রতিবন্ধী শিশুদের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। শনিবার (১০মে) বিকাল সাড়ে ৫টায় কমলগঞ্জ দাখিল মাদ্রাসা সম্মুখস্থ মাঠে উপজেলা জামায়াতের নায়েবে আমির সৈয়দ আমিরুল ইসলাম কয়ছর এর সার্বিক তত্ত্বাবধানে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ ইয়ামির আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির ...বিস্তারিত

কমলগঞ্জে জামায়াতে ইসলামীর বাছাইকৃত অগ্রসর কর্মীদের নিয়ে শিক্ষা শিবির অনুষ্ঠিত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বাছাইকৃত (অগ্রসর) কর্মীদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে) কমলগঞ্জ দাখিল মাদ্রাসা হলরুমে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কমলগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মোঃ মাসুক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা শিবিরে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ ইয়ামির আলী। কমলগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি এড. ...বিস্তারিত

কমলগঞ্জে অয়েকপম ফাউন্ডেশন মেধাবৃত্তি ২০২৪ এর পুরস্কার প্রদান

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশে অয়েকপম ফাউন্ডেশন মেধাবৃত্তি ২০২৪ এর পুরস্কার প্রদান করা হয়েছে। শনিবার (১০ মে) বিকাল সোয়া ৪টায় উপজেলার আদমপুর তেতইগাঁওস্থ মণিপুরি কালচারাল কমপ্লেক্সে অনুষ্ঠানে অয়েকপম ফাউন্ডেশনের উপদেষ্টা এল. জয়ন্ত কুমার সিংহের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন। অয়েকপম ফাউন্ডেশনের পরিচালক কবি অয়েকপম অঞ্জুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অয়েকপম ...বিস্তারিত

Go to Top