নিজস্ব প্রতিবেদক: জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৫ শুরু হয়েছে। এ উপলক্ষে তিনদিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) সকালে এম. সাইফুর রহমান অডিটোরিয়াম প্রাঙ্গনে ফিতা কেটে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক প্রশাসক মো. ইসরাইল হোসেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন। পরে প্রধান অতিথি অন্যান্যদের নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), মেহনাজ ফেরদৌস এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, নিজেদের টেকনোলজি ছাড়া একটা দেশ এগিয়ে যেতে পারেনা। আধুনিক ও প্রযুক্তি নির্ভর বিশ্বের সাথে তাল মিলয়ে আমাদের এগিয়ে যেতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কুলাউড়া উপজেলার কৃতি সন্তান আবেদ চৌধুরী দেশের একজন বিখ্যাত বিজ্ঞানী। আমি আশা করছি এখানে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে থেকে একজন আবেদ চৌধুরী আগামীতে তৈরি হবে। তাই তোমরা নিজেকে প্রস্তুত করো আগামীর আবেদ চৌধুরী হতে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন ও জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান প্রমুখ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় জেলার সাত উপজেলা থেকে শিক্ষার্থীরা ১৭টি স্টল নিয়ে এসেছেন।