
মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।
বুধবার (১৭ জুন) রাতে শ্রীমঙ্গল থানার এসআই হারুনুর রশীদ এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার ফুলছড়া চা বাগান এলাকা থেকে দুশন্ড ভৌমিক নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেন।
পরে আটক দুশন্ড ভৌমিকের সাথে থাকা ট্রাভেল ব্যাগ থেকে ২কেজি গাঁজা উদ্ধার করেন পুলিশ সদস্যরা।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
