মৌলভীবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ২ যুবলীগ কর্মী গ্রেপ্তার
প্রকাশ: ১:৪৩ অপরাহ্ণ মে ১৫, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারে ৪ আগস্টের ভিডিও ও ছবি পর্যালোচনা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ২ যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দাশা শাখা (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন যুবলীগ কর্মী প্রশান্ত দাশ (২৬) ও শামসুল ইসলাম মিন্টু (৪০)।
বুধবার (১৪ মে) রাতে মৌলভীবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে জেলার সদর উপজেলার মনু ব্যারেজ এলাকা থেকে প্রশান্ত দাশকে গ্রেপ্তার করে পুলিশ।
অন্য এক অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) একটি টিম অভিযান চালিয়ে শহরতলীর চাঁদনীঘাট ইউনিয়নের হাসানপুর এলাকা থেকে শামসুল ইসলাম মিন্টুকে গ্রেপ্তার করেন ডিবি সদস্যরা।
মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান জানান, গ্রেপ্তারকৃতরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলায় সরাসরি যুক্ত যুক্ত।
গত ৪ আগস্টের হামলার বিভিন্ন ছবি ও ভিডিও পর্যালোচনা করে তাদেরকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে।