শিরোনাম
ধর্ম অবমাননার অভিযোগে হিন্দু বাড়িতে হামলা, গ্রেফতার ২ শেখ হাসিনার ফেরার গুঞ্জনে দেশে অস্থিরতা সৃষ্টির সুযোগ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী শ্রীমঙ্গলে ৪০ লাখ টাকা মুল্যের ভারতীয় সিগারেট জব্দ ঠাকুরগাঁওয়ে সুমা থেকে রাফি, বান্ধবীকে বিয়ে ঘিরে আলোচনা গুগল ম্যাপে সাংবাদিক নজমুল হকের ছবি ও তথ্যের ১৬ মিলিয়ন ভিউ আজ খুলছে সুপ্রিম কোর্ট ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫ শতাধিক প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ৪২ হাজার কোটি টাকার মেগা প্রকল্প ছাতকের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা ও উপজেলা পুজা পরিষদের নেতৃবৃন্দ যুক্তরাষ্ট্রের গ্রীন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমি

মৌলভীবাজারে গীতা পাঠক মঞ্জু গোপাল দেব এর শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন

বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজার টাউন চতুষ্পাঠীর সাবেক অধ্যক্ষ, প্রভূ প্রাণকিশোর সেবা পরিষদের উপদেষ্টা, পূর্ব গীর্জাপাড়া শিল্পী সংঘের উপদেষ্টা মন্ডলীর সদস্য ভাগবত গীতা পাঠক মঞ্জু গোপাল দেব ইহধাম ত্যাগ করে পরলোকে গমন করেছেন। বৃহস্পতিবার (২৯ মে) দুপুর সাড়ে ১২টায় মৌলভীবাজার পৌরসভার ১নং ওয়ার্ডস্থ গীর্জাপাড়া নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক ...বিস্তারিত

দক্ষিণ সুরমার জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রান্তিক মূল্যায়ন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

দক্ষিণ সুরমা (সিলেট) প্রতিনিধিঃ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ম প্রান্তিক মূল্যায়ন ও জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৫ এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ মে) জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দক্ষিণ সুরমা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ও ক্লাস্টারে দায়িত্বরত মোঃ লুৎফুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ। জালালপুর ...বিস্তারিত

শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল

ছবিঃ সংগৃহীত জালালাবাদ বার্তা অনলাইন ডেস্ক: জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ৫টি অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। একইসঙ্গে এই মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অপর আসামি ...বিস্তারিত

মৌলভীবাজারে পশুর হাটের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুর হাটের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ইজারাদারদের সাথে পুলিশের মতবিনিময় সভা করেছেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার। রোববার (১ জুন) সকালে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় অনুষ্টিত হয়। জেলা পুলিশ সুপার এম,কে এইচ জাহাঙ্গীর হোসেন (পিপিএম-সেবা) সভাপতিত্বে মতবিনিময় সভায় মৌলভীবাজার জেলা সদরসহ সকল উপজেলার পশুরহাটের ইজারাদার এবং সকল থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন। ...বিস্তারিত

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত ২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার: শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও আহত হয়েছেন ২জন। রোববার (১ জুন) দুপুরে দুপুর শহরতলীর উত্তরসুর এলাকায় ঢাকা-সিলেট আঞ্চলিক সড়কে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপে থাকা ঝুনু বৈদ্য নামের এক ব্যক্তি নিহত হন। নিহত ঝিনু বৈদ্য উপজেলার ভূনবীর ইউনিয়নের মৃত রামাই বৈদ্যের ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুইজন। আহতরা হলেন রুনু বৈদ্য (৫৫) খাজা মিয়া (৫০)। ...বিস্তারিত

শ্রীমঙ্গলে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেমিনার

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ জুন) সকাল ১১টায় শ্রীমঙ্গল সমাজসেবা কার্যালয়ের আয়োজনে পৌর হলরুমে এ সেমিনারে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিন। সমাজসেবা অফিসার মো. সুয়েব হোসেন চৌধুরীর সঞ্চালনায় প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের বিভিন্ন দিক উপস্থাপন করেন মো. সাইফুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে ...বিস্তারিত

ছাতকে ভারতীয় বিএসএফের পুশ ইন করা ১৬ জনের মধ্যে ইউএনও’র পোশাক, খাদ্য ও ঔষধ বিতরণ

সুদীপ দাশ, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ জোন: সুনামগঞ্জের ছাতকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক পুশ ইন করা ১৬ জনের মৌলিক চাহিদা পূরণ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম। শুক্রবার (৩০মে) বিকালে আশ্রয়ন প্রকল্পে থাকা ১৬ জনকে দেখতে যান তিনি। এ সময় তাদের সবার মাঝে পরিধানের পোশাক, খাদ্য ও ঔষধ বিতরণ করা হয়। এসব পেয়ে খু‌শি হয়ে সন্তোষ প্রকাশ করেছেন আটককৃত পরিবারের ...বিস্তারিত

মৌলভীবাজারে পুলিশ কনস্টেবল পদে চাকরি পেলেন ১৯ জন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে মৌলভীবাজার জেলার ১৯ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে মৌলভীবাজার পুলিশ লাইন্স ড্রিল শেডে প্রাথমিকভাবে নির্বাচিত ১৯ জনের নাম ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি এবং মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন, পিপিএম- সেবা। নির্বাচিত ১৯ জনের মধ্যে উপজাতি কোটায় ১ জন এবং সাধারণ কোটায় ১৮ জন। ...বিস্তারিত

লাউয়াছড়ায় হেলে পড়া গাছের সাথে ট্রেনের ধাক্কা, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের লাউয়াছড়া বনে রেললাইনের উপর হেলে পড়া একটি গাছের সাথে ঢাকাগামী ৭৭৪ কালনী এক্সপ্রেস ধাক্কা লেগে বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। ট্রেনের লোকমোটিভ ক্ষতিগ্রস্ত হলেও ট্রেনটি এই অবস্থায় ঢাকার উদ্দেশ্যে শ্রীমঙ্গল স্টেশন ছেড়ে গেছে। বৃহস্পতিবার (২৯ মে) সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে কালনী এক্সপ্রেস ট্রেনটি লাউয়াছড়া বনে পৌঁছালে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। ধাক্কায় ট্রেনের লোকোমোটিভ ইঞ্জিনের সামনের ...বিস্তারিত

জাতীয় কবিতা পরিষদ জামালপুর জেলা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক

আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীমঃ জাতীয় কবিতা পরিষদ জামালপুর জেলা শাখার নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ মে) বিকাল ৪ টায় জামালপুর জেনারেল হাসপাতাল এর প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। জাতীয় কবিতা পরিষদ জামালপুর জেলা শাখার উপদেষ্টা পরিষদের সদস্য কবি মাহবুব বারী সভাপতিত্ব করেন। বাচিক শিল্পী অনন্যা সাহা ও এম আর আই রাসেল ও কবি ফারজানা ...বিস্তারিত

Go to Top