শিরোনাম
ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মোঃ মনিরুজ্জামান সোহরাব বড়লেখায় জাগরণীর উদ্দ্যোগে রাস্তায় সাইনবোর্ড স্থাপন ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সংবাদকর্মী হানিফ পারভেজ ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন যুবদলের নেতা মেহেদী রাকিব গোমস্তাপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা ৩০০ পিচ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার শ্রীমঙ্গলে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে সহায়তা বিতরণ        আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মৌলভীবাজারে বাজার মনিটরিং শ্রীমঙ্গলে লেবু বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু বড়লেখায় জমে উঠেছে কোরবানির পশুর হাট, ছোট-মাঝারি গরুর চাহিদা বেশি

তজুমদ্দিনে মহিলা দল সভাপতিকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি (ভোলা): ভিজিএফ'র নাম বেশী চাওয়ায় তজুমদ্দিনের চাঁচড়া ইউনিয়ন মহিলা দল সভাপতি ও চাঁচড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মালেকা বেগমকে  রশি দিয়ে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করার অভিযোগ ওঠেছে ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক ও দফাদারের বিরুদ্ধে। গত ১জুন (রবিবার) সকাল ৯টায় চাঁচড়া ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার মালেকা বেগম জানান, আমি আমার ইউনিয়নের মহিলা দলের সভাপতি ও ...বিস্তারিত

চরফ্যাসনে নিম্নচাপের প্রভাবে আনুমানিক ১০ কোটি টাকার ক্ষতি

এম. ফাহিম, চরফ্যাসন (ভোলা) প্রতিনিধিঃ ভোলার চরফ্যাসন উপজেলায় বৃহস্পতিবার ও শুক্রবারের বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার ঢালচর, চরনিজাম, কুকরী-মুকরী ও মুজিব নগরের সিকদারচর। এসব অঞ্চলের ৩০ হাজার মানুষ নিম্নচাপের থাবার মুখে পড়েছেন। এদিকে নদীর পানি বৃদ্ধি পেয়ে ঢেউয়ের তোড়ে ভেসে যায় বাঁধরক্ষা সংরক্ষণ প্রকল্পের ব্লকের জিউ ব্যাগ। বিধ্বস্ত হয়েছে আবাসন প্রকল্পের ঘর, স্কুল, ...বিস্তারিত

গোমস্তাপুরে মহানন্দা নদীতে ডুবে এক ছাত্রের মৃত্যু

উওম কুমার, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহানন্দা নদীতে ডুবে ইয়াসিন আল ইসলাম (২০) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে। সোবাবার (২ জুন) সকাল ৯টার দিকে উপজেলার বোয়ালিয়া কাঞ্চনতলা মহানন্দা নদীর মসজিদ ঘাটে এই ঘটনা ঘটে। নিতহ ইয়াসিন আল ইসলাম উপজেলার আলিনগর ইউনিয়নের আলিনগর গ্রামের অবসরপ্রাপ্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী কমিশনার মৃত বাইরুল ইসলামের ছেলে। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস ...বিস্তারিত

জামালপুরে ছাত্রদল নেতার গুদাম থেকে ৫৬ বস্তা ভিজিএফের চাল উদ্ধার

আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীমঃ জামালপুরে সরিষাবাড়ীতে ছাত্রদল নেতা নাজমুল হাসানের গুদাম থেকে ৫৬ বস্তা ভিজিএফের চাল উদ্ধার করেছে যৌথবাহিনী। ২জুন (সোমবার) সকালে এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। সূত্রে জানা যায় অভিযুক্ত নাজমুল জামালপুর জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক। আটকৃতরা হলেন, সরিষাবাড়ি উপজেলার মহাদান ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মো. আব্দুল গফুরের ছেলে মো. আশিক মিয়া, সানাকৈর গ্রামের জয়েন উদ্দিনের ছেলে ...বিস্তারিত

শ্রীমঙ্গলে বিশ্ব পরিবেশ দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন ও আলোচনাসভার মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। রোববার (১ জুন) দুপুরে জেলার শ্রীমঙ্গলে সচেতন নাগরিক কমিটি (সনাক) এর আয়োজনে শহরের মৌলভীবাজার সড়কে পরিবেশ রক্ষায় প্লাস্টক প্রতিরোধের দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে দিবসটি উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সনাক টিআইবি, শ্রীমঙ্গলের সভাপতি এডভোকেট আলা উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও এরিয়া কো-অর্ডিনেটর মো. আবু ...বিস্তারিত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

ডেস্ক নিউজ: গত জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইবুনাল আজ রোববার অভিযুক্তদের বিরুদ্ধে পাঁচটি চার্জ আমলে নেন। একই সঙ্গে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইবুনাল। এদিকে জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে মামলায় ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী ...বিস্তারিত

কুলাউড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে সাবেক এমপি নবাব আলী আব্বাস খান

বিশেষ প্রতিবেদকঃ মৌলভীবাজারের কুলাউড়ায় মনুবাধ সংলগ্ন শালিকা দলিয়া বেলের তল এলাকায় ভয়াবহ বন্যার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে স্থানীয় জনগণ, নষ্ট হয়েছে ফসল ও ঘরবাড়ি। এ পরিস্থিতিতে দুর্গতদের খোঁজখবর নিতে ও তাদের পাশে দাঁড়াতে ঐ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসেন বিশিষ্ট রাজনীতিবিদ ও মৌলভীবাজার (২) আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট নবাব আলী আব্বাস খান। রবিবার (১ জুন) দুপুরে তিনি দলীয় নেতাকর্মীদের ...বিস্তারিত

ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ, নারী ও শিশুসহ ১১ বাংলাদেশি গ্রেফতার

কাকন সরকার, শেরপুর প্রতিনিধিঃ শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে নারী ও শিশুসহ ১১ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১ জুন) দুপুরে গ্রেফতারকৃতদের শেরপুর আদালতে সোর্পদ করা হয়েছে। ৩১ মে শনিবার উপজেলার সীমান্তবর্তী পানিহাতা মিশনের পূর্ব পার্শ্বে ১১১৮/৯-এস পিলার থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে বিজিবির রামচন্দ্রকুড়া ক্যাম্পের সদস্যরা তাদের ...বিস্তারিত

জামালপুরে বাপেক্সের গ্যাসের অনুসন্ধান, পরীক্ষামূলক উত্তোলন শুরু

আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীমঃ জামালপুরের মাদারগঞ্জে জামালপুর-১ গ্যাস অনুসন্ধান কূপ খননের কাজ শেষে বাপেক্স পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু করেছে। ৩১ মে শনিবার দিনগত রাত নয়টার দিকে আগুন প্রজ্জ্বলন করে গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাপেক্স কর্তৃপক্ষ। বাপেক্স সূত্রে জানা যায়, গ্যাসের মজুদ পর্যালোচনার জন্য ডিএসপি-১ পরীক্ষা করা হচ্ছে। আগামী ৭২ ঘন্টা পর্যবেক্ষণ ও পরীক্ষা শেষে এই কূপে কি পরিমাণ ...বিস্তারিত

মৌলভীবাজার পৌরসভাধীন মসজিদ সমুহের ইমাম-মোয়াজ্জিনগণের মাঝে ঈদ উপহার প্রদান

সালেহ আহমদ (স'লিপক): পবিত্র ঈদুল আদ্বহা ২০২৫ইং উপলক্ষে মৌলভীবাজার পৌরসভাধীন মসজিদ সমুহের ইমাম-মোয়াজ্জিনগণের মাঝে ঈদ উপহার (নগদ অর্থ) প্রদান করা হয়েছে। রবিবার (১ জুন) সকাল ১০টায় মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন। মৌলভীবাজার পৌরসভার স্টোর কিপার রুমেল আহমদ এর পরিচালনায় ও হাফিজ হাসান আহমদের ...বিস্তারিত

Go to Top