নিজস্ব প্রতিবেদক:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন ও আলোচনাসভার মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস।

রোববার (১ জুন) দুপুরে জেলার শ্রীমঙ্গলে সচেতন নাগরিক কমিটি (সনাক) এর আয়োজনে শহরের মৌলভীবাজার সড়কে পরিবেশ রক্ষায় প্লাস্টক প্রতিরোধের দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে দিবসটি উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সনাক টিআইবি, শ্রীমঙ্গলের সভাপতি এডভোকেট আলা উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও এরিয়া কো-অর্ডিনেটর মো. আবু বকর এর সঞ্চালনায় সভায় বক্দব্য রাখেন সনাক সাবেক সভাপতি দ্বীপেন্দ্র চন্দ্র ভট্টাচার্য্যসহ অন্যান্য সনাক সদস্য ইয়েস ও এসিজি সদস্যবৃন্দ ও বিভিন্ন শ্রেনী-পেশার মানূষজন অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, শহর ও নগরে প্লাস্টিক বর্জের অব্যবস্থাপনা পরিবেশ সুরক্ষায় একটি অন্যতম চ্যালেঞ্জ। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর প্রায় ৮ লাখ ২১ হাজার টন প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হয়। এর মধ্যে শুধু ঢাকা শহরে এর পরিমাণ দৈনিক ৬৪৬ টন যার একটি বড় অংশ খাল, বিল, নদী ও জলাশয়ে যায়। বাংলাদেশে প্লাস্টিক বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাতকরণের একটি বড় অংশ অপ্রাতিষ্ঠানিক খাতে হয় যা পরিবেশবান্ধব নয়। ‘‘প্লাস্টিক দূষণ প্রতিরোধে সকলে, একসাথে, এখনই” এই প্রতিপাদ্য নিয়ে দিবসটি পালন করা হয়।