নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার: শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও আহত হয়েছেন ২জন।

রোববার (১ জুন) দুপুরে দুপুর শহরতলীর উত্তরসুর এলাকায় ঢাকা-সিলেট আঞ্চলিক সড়কে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপে থাকা ঝুনু বৈদ্য নামের এক ব্যক্তি নিহত হন। নিহত ঝিনু বৈদ্য উপজেলার ভূনবীর ইউনিয়নের মৃত রামাই বৈদ্যের ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুইজন। আহতরা হলেন রুনু বৈদ্য (৫৫) খাজা মিয়া (৫০)। আহতদের উদ্ধার করে প্রথমে শ্রীমঙ্গল স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হলে তাদের অবস্থা গুরুতর হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তরসুর এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

এ বিষয়ে সাতগাঁও হাইওয়ে থানার এসআই তারেকুজ্জমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে আহতদের হাসপাতালে পাঠানো হয়। ট্রাকের চালক পলাতক রয়েছে।