বর্ষসেরা মাল্টিমিডিয়া বিনোদন টিম অ্যাওয়ার্ড পেল ‘বাংলাদেশ প্রতিদিন’
নিজস্ব প্রতিবেদক: উদ্যোক্তা, সংস্কৃতি ও সৃজনশীলতার সম্মিলনে রাজধানীর সেগুনবাগিচার কেন্দ্রীয় কচি-কাঁচার মিলনায়তনে শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় অনুষ্ঠিত হলো ‘উদ্যোক্তার হাট অ্যাওয়ার্ড ২০২৫’। লাবন্য মিডিয়া হাউজ আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে শতাধিক গুণীজন ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন লাবন্য মিডিয়া হাউজের চেয়ারম্যান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. হেদায়েত উল্লাহ তুর্কী। পুরো অনুষ্ঠানটি পরিণত হয় গুণীজনদের মিলনমেলায়। ...বিস্তারিত