▪️আবু রাদি, টরন্টো, কানাডাঃ

কানাডার টরন্টো শহরের অন্টারিও লেকের পাশে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ব্লাফার্স পার্কের মনমুগ্ধকর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল নবগঠিত ‘আমরা কুলাউড়ী কানাডিয়ান’ সংগঠনের ১ম বনভোজন।

রবিবার (৬ জুলাই) সকাল ১১টা বিকাল ৭টা পর্যন্ত অনুষ্ঠিত এই বনভোজনে সুস্বাদু খাবারের পাশাপাশি ছিলো ছোট বাচ্চা থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলাদের জন‍্য বিভিন্ন খেলাধুলা, প্রতিযোগিতা এবং আকর্ষণীয় পুরস্কার। ছিল র‍্যাফেল ড্র, যার ১ম পুরস্কার ছিল ১টি ল‍্যাপটপ, ২য় পুরস্কার ১টি বাই সাইকেল, ৩য় পুরস্কার ১টি ট‍্যাবলেট এবং ৪র্থ পুরস্কার গিফট কার্ড।

টরন্টো ও আশেপাশের শহর ছাড়াও আমেরিকার মিশিগান অঙ্গরাজ্য এবং লন্ডন (অন্টারিও) থেকেও ব্লাফার্স পার্কে ছুটে আসেন শতশত কুলাউড়া উপজেলাবাসি। বাচ্চাদের কোলাহল আর বড়দের হইহুল্লোড়ে পার্কটি মনে হচ্ছিল কানাডার বুকে ছোট্ট একটুকরো কুলাউড়া। আয়োজনে কোনও কিছুরই কমতি ছিলো না, রসে ভরা লাল তরমুজসহ বাদ যায়নি পান সুপারিও।

আশুরা উপলক্ষে রোজা রেখেও বনভোজনে উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন স্কারবরো সাউথওয়েস্টের ৩বারের নির্বাচিত এমপিপি সকলের প্রিয় ডলি বেগম এবং লিবারেল পার্টির সম্ভাব্য এমপি প্রার্থী সারওয়ার চৌধুরী।

এই আয়োজনের আহবায়ক এবং সদস‍্য সচিব ছিলেন যথাক্রমে সংগঠনের অর্থ সম্পাদক তাহমিনা আক্তার চৌধুরী এবং সহ-সাংগঠনিক সম্পাদক আহমদ রিপন।

টরন্টোর কুলাউড়াবাসির ১ম বনভোজনকে সফল করে তুলতে যারা নিরলস পরিশ্রম করে গেছেন তাঁদের মধ্যে মোঃ আমান উল্লাহ, মিনহাজ উদ্দিন কমরু, আব্দুস সালাম, আব্দুল জলিল, ফাহিমা সুলতানা রিজি, রবিউল ইসলাম নজরুল, নুরুল ইসলাম মঞ্জু এবং তানিম ইকবাল চৌধুরী অন‍্যতম। তাছাড়া আগত অতিথি এবং কুলাউড়াবাসিদের উষ্ণ অভ‍্যর্থনা দিয়ে স্বাগত জানান, সজল দেব, মোঃ আলী আকবর, ওমর নাসির কাঞ্চন, আমির হোসেন সিদ্দিকী জসিম, মঞ্জুর আলম চৌধুরী খোকন, মোহাম্মদ আলী চৌধুরী তরিক, সিরুজ্জামান সিদ্দিক, সৈয়দ মামুনুর রশীদ হাসান, সারওয়ার হোসেন চৌধুরী মুন্না, মোঃ শরিফুল ইসলাম প্রমূখ।

সংগঠনের সভাপতি মুহিবুর রহমান খাঁন এবং সাধারন সম্পাদক রুহুল কুদ্দুছ চৌধুরী এই আয়োজনকে সফলতা প্রদান করায় ধন্যবাদ জানান উপস্থিত অতিথিবৃন্দ এবং সংগঠনের সকল নেতৃবৃন্দ ও সদস্যদের প্রতি।