শিরোনাম
শ্রীমঙ্গলে মসজিদে ঢুকে এক মুসল্লীকে হত্যা, ঘাতক আটক আইডিইবি মৌলভীবাজার জেলা কমিটি ঘোষণা, সভাপতি মুমিন–সম্পাদক মাহবুব–সাংগঠনিক সম্পাদক মিজান বড়লেখায় ইয়াবা ট্যাবলেটসহ তিনজন গ্রেফতার ঠাকুরগাঁওয়ে দোকান প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের মে দিবস উদযাপন বড়লেখায় শ্রমিক দলের উদ্যোগে মহান মে দিবস পালন বেলাবো বীরবাঘবেরে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন মৌলভীবাজারে শব্দদূষণ আইনে ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ড প্রদান  মৌলভীবাজারে আলোচনাসভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয় মহান মে দিবস পালিত সমন্বিত বাগানে স্বপ্নপূরণ:বিদেশ ফেরত শরীফের সফলতার গল্প

শ্রীমঙ্গলে ইলেক্ট্রিক স্কুটার এর বিক্রয় সেবা উদ্বোধন

মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশের গ্রাহকদের অন্যতম জনপ্রিয় বাহন ইলেক্ট্রিক স্কুটার সাইকেলের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় পর্যটন নগরী শ্রীমঙ্গলের গ্রান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফের চেয়ারম্যান খাজা টিপু সুলতান টি রিসোর্টের হল রুমে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ সেবার উদ্বোধন করা হয়। এ সময় মৌলভীবাজার জেলার বিভিন্ন শ্রেণী ও পেশার ছয় শতাধিক অতিথি উপস্থিত ছিলেন। এসময় খাজা টিপু সুলতান বলেন, শ্রীমঙ্গলকে ...বিস্তারিত

মৌলভীবাজারে এডাবের সাধারণ সভা ও নতুন কমিটি গঠন

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারে এসোশিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ (এডাব) এর মৌলভীবাজার জেলা শাখা সাধারণ সভা ও নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) মৌলভীবাজারের কুসুমবাগ এলাকায় আব্দা বহুমুখী যুব সংঘের হল রুমে অনুষ্টিত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডাব সিলেট বিভাগীয় সমন্বয়কারী বাবুল আক্তার। এডাবের জেলা সভাপতি এস এ হামিদ ও সাধারণ সম্পাদক পরিতোষ দেব এর সঞ্চালনায় ...বিস্তারিত

শ্রীমঙ্গলে সাজা ও একাধিক পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাজা ও একাধিক পরোয়ানাভুক্ত ২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ অক্টোবর) শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম এর সার্বিক দিক নির্দেশনায় এসআই (নিরস্ত্র) মহিবুর রহমান ও এসআই (নিরস্ত্র) সুজন কান্তি পাল এর নেতৃত্বে পুলিশের পৃথক টিম অভিযান চালিয়ে সিআর ১০৩/২২ (কোতেয়ালী), সিআর ২৫৯/২১ (শ্রীমঙ্গল), সিআর ৫০৯/২২ (শ্রীমঙ্গল) এবং সিআর ৩৫৬/২১ (শ্রীমঙ্গল) এর ০৬(ছয়) মাসের বিনাশ্রম ...বিস্তারিত

কৃষি ব্যাংক গোবিন্দগঞ্জ শাখায় রবি মৌসমের ফসল ঋণ মেলা উদ্বোধন

ছাতক প্রতিনিধি: তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে রবি মৌসুমের ফসল ঋণ বিতরণের উদ্বোধন উপলক্ষে একটি ঋণ মেলা অনুষ্ঠিত হয়েছে। এই মেলাটি কৃষি খাতে ঋণ বিতরণের ওপর দৃষ্টি নিবদ্ধ করে। কৃষি ব্যাংক গোবিন্দগঞ্জ শাখায় ১৫ অক্টোবর বুধবার সকাল ১০ টায় আনুষ্ঠানিক ভাবে মৌসমের ফরস ঋণ বিতরণ কার্যক্রম ও মেলার উদ্বোধন করেন গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মো: মহিউদ্দিন, গোবিন্দগঞ্জ বহুমুখী ...বিস্তারিত

কমলগঞ্জে প্রয়াত বিএনপি নেতা খসরুর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার জেলা বিএনপি নেতা ও সাবেক মেয়র মো. মহসিন মিয়া মধু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো পথে এগোচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সবাইকে সাথে নিয়ে একটি সুন্দর, সুশৃংখল ও উন্নয়নশীল দেশের স্বপ্ন দেখছেন তিনি। যেখানে সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করবে, স্বাধীনভাবে চলাফেরা করবে, যেখানে কোন বৈষম্য থাকবে না, সকলের মধ্যে সম্প্রীতি বজায় থাকবে। ...বিস্তারিত

শ্রীমঙ্গলে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রেনে কাটা পড়ে আজ্ঞাত (৫৫) বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকালে রেলওয়ে স্টেশনের অদূরে আশ্রিদ্রোণ ইউনিয়নের নোয়াবাড়ী এলাকার রেল সড়ক থেকে নিহত বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খায়রুল ইসলাম তালুকদার ধারণা করছেন ভোরবেলা কোন এক সময় ট্রেনে কাটা পড়ে ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের ...বিস্তারিত

গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত

খিজির মুহাম্মদ জুলফিকার: গত ১৪ অক্টোবর ২০২৫ (মঙ্গলবার) মৌলভীবাজার পাবলিক লাইব্রেরি 'র সৈয়দ মুজতবা আলী মিলনায়তনে শাখা সভাপতি সৈয়দ কামাল আহমদ বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ হুমায়েদ আলী শাহীনের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের সিলেট বিভাগীয় সভাপতি লে. কর্ণেল অধ্যক্ষ এম আতাউর রহমান পীর, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক ...বিস্তারিত

মৌলভীবাজারে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ জাল নোট ও নকল আগ্নেয়াস্ত্রসহ আটক ১

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে র‌্যাবের বিশেষ অভিযানে প্রায় কোটি টাকার দেশি-বিদেশি জাল নোট ও পাঁচটি নকল বিদেশি পিস্তলসহ মোক্তাদির আলী ওরফে রিপন নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে র‌্যাব-৯, সিলেট এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কেএম শহিদুল ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করেন। র‌্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর মৌলভীবাজার ও সিলেট সদর কোম্পানির যৌথ দল ...বিস্তারিত

মৌলভীবাজারে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দুর্যোগ বিষয়ক মহড়া এবং ফায়ার সার্ভিস অগ্নি-নির্বাপণ কৌশল ও করণীয়, উদ্ধার তৎপরতা ইত্যাদি সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয়। মহড়ার সার্বিক দায়িত্বে ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মৌলভীবাজারের উপসহকারী পরিচালক মো. আলাউদ্দীন, পিএফএম (এস)। ...বিস্তারিত

মৌলভীবাজারে পর্নোগ্রাফি ও ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে পর্নোগ্রাফি ও ধর্ষণ মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কলেজ পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে আসামি নাহিদ মিয়া (২৫)-কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নাহিদ মিয়া রাজনগর উপজেলার কাটাজুড়ি গ্রামের মসুদ মিয়ার ছেলে। র‍্যাব-৯ জানায়, ভিকটিম মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর এলাকার বাসিন্দা। অভিযুক্ত নাহিদ মিয়া ...বিস্তারিত

Go to Top