মৌলভীবাজার সংবাদদাতা:

মৌলভীবাজারে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জেলার সার্বিক অবস্থা বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টায় শ্রীমঙ্গলস্থ সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থার হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন এমসিডা সভাপতি মিজানুর রহমান আলম।

সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে ও বাংলাদেশ তামাক বিরোধী জোট ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর সহযোগিতায় এ সভায় সঞ্চালনা করেন পরিতোষ দেব।

এসময় উপস্থিত ছিলেন  দৈনিক ইত্তেফাক শ্রীমঙ্গল প্রতিনিধি ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক সৈয়দ ছায়েদ আহমদ, দৈনিক শীর্ষ খবর প্রতিনিধি শেখ সোহেল আহমদ,  মোহন চন্দ্র দেব,  মোঃ মাজহারুল ইসলাম, মিঠুন দেব, মোঃ হেমায়েত উদ্দিন,তানজিমা আক্তার তান্নি, বর্ষণ দেব, দিপ্ত নাথ এবং অভিক দেব প্রমুখ।               

এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে আলোচনা করেন। তারা তামাকজনিত ক্ষতি কমাতে আইন বাস্তবায়ন জোরদার, সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।