লালারগাঁও দাখিল মাদ্রাসা শাখার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
পবিত্র মাহে রমাদান উপলক্ষে এক মাসব্যাপী কুরআনে পাকের খেদমত, তিলাওয়াত ও দ্বীনি শিক্ষামূলক কার্যক্রম শেষে লালারগাঁও হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৭ রমাদান, বুধবার মাদ্রাসার কনফারেন্স হলে দারুল কিরাত মাজীদিয়া ফুলতলী ট্রাস্টের অনুমোদিত শাখা লালারগাঁও হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন লালারগাঁও জামে মসজিদের মোতাওয়াল্লী জনাব ফারুক আহমদ। ...বিস্তারিত