
পবিত্র মাহে রমাদান উপলক্ষে এক মাসব্যাপী কুরআনে পাকের খেদমত, তিলাওয়াত ও দ্বীনি শিক্ষামূলক কার্যক্রম শেষে লালারগাঁও হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৭ রমাদান, বুধবার মাদ্রাসার কনফারেন্স হলে দারুল কিরাত মাজীদিয়া ফুলতলী ট্রাস্টের অনুমোদিত শাখা লালারগাঁও হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন লালারগাঁও জামে মসজিদের মোতাওয়াল্লী জনাব ফারুক আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অএ মাদ্রাসার সুপার মাওলানা ফারুক আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল কিরাতের প্রধান কারী মাওলানা আব্দুল বাসিত এবং অত্র শাখার নাজিম জনাব তাজ উদ্দিন আহমদ, হাজী রহিম উল্লাহ, আঙ্গুর আলম, নজরুল ইসলাম,সাহাব উদ্দিন সহ মাদ্রাসার হাফিজিয়া শাখার প্রধান শিক্ষক, দারুল কেরাতের সহকারী শিক্ষক বৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কারী মোস্তাক আহমদ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন রাবে জামাতের ছাত্র সাব্বির আহমদ।
অনুষ্ঠানে বক্তারা কুরআনে পাকের খেদমতের গুরুত্ব, কুরআনের আলোকে জীবন গঠনের প্রয়োজনীয়তা এবং দ্বীনি শিক্ষার তাৎপর্য সম্পর্কে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় অত্র এলাকার সম্মানিত মুরুব্বীয়ানদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং বিশেষভাবে অত্র শাখার প্রতিষ্ঠাতা নাজিম মাস্টার আব্দুল করিম সাহেবের অবদান স্মরণ করা হয়। পাশাপাশি দেশ ও প্রবাসে অবস্থানরত যারা দারুল কিরাতের কার্যক্রমে আর্থিক, মেধা ও শ্রম দিয়ে সহযোগিতা করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।।
অনুষ্ঠানের শেষ পর্বে মিলাদ ও কিয়াম অনুষ্ঠিত হয়। পরে প্রধান কারী হুজুরের মুনাজাতের মাধ্যমে প্রতিষ্ঠানের উন্নতি, দেশ ও উম্মাহর কল্যাণ এবং সকলের ইহকাল ও পরকালের সফলতা কামনা করে দোয়া করা হয়।
