শিরোনাম
শ্রীমঙ্গল শাহী ঈদগাহে হাজার হাজার মুসল্লীর ঈদ জামাত আদায় কুকুরের আক্রমণ থেকে রক্ষা পেল লজ্জাবতী বানর বড়লেখায় শিশুকে ব্যবহার করে অভিনব কৌশলে ৫ লক্ষ টাকা চুরির ঘটনায় দুই নারী গ্রেপ্তার সৌদির সাথে মিল রেখে শতাধিক মুসল্লীর ঈদ জামাত  ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মোঃ মনিরুজ্জামান সোহরাব বড়লেখায় জাগরণীর উদ্দ্যোগে রাস্তায় সাইনবোর্ড স্থাপন ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সংবাদকর্মী হানিফ পারভেজ ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন যুবদলের নেতা মেহেদী রাকিব গোমস্তাপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা ৩০০ পিচ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নানিয়ারচর জোন কর্তৃক স্কুল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

শ‌হিদুল ইসলাম, প্রতি‌বেদক: রাঙ্গামাটি নানিয়ারচর জোন কর্তৃক মানবিক সহায়তা এবং সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় নোয়াদম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা হয়েছে। ১২ মে ২০২৬ মঙ্গলবার ১০ ঘটিকায় নানিয়ারচর জোনের জোন কমান্ডার বিএ-৭৯০০ লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি এর নির্দেশনায়, শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা ...বিস্তারিত

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়। মঙ্গলবার দিবসটি পালনে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।  “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ-জীবন রক্ষায় প্রয়োজন, নার্সদের ক্ষমতায়ণ” এই স্লোগানে দিবসটি পালনে সকাল থেকেই বিভিন্ন নার্সিং, ম্যাটস ও মিডওয়াইফারী ইনস্টিটিউটদের পক্ষ থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালিগুলি তাদের নিজস্ব ক্যাম্পাস থেকে বের হয়ে শহরের প্রধান ...বিস্তারিত

চরফ্যাশনে মাদ্রাসাশিক্ষককে জুতার মালা পরিয়ে হেনস্থা, বিচারের দাবিতে মানববন্ধন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ ভোলার চরফ্যাশনে এক মাদ্রাসাশিক্ষককে ‘বলাৎকারের’ অপবাদ দিয়ে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার (১২ মে) সকালে এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিশাল মানববন্ধন করেছেন স্থানীয় ওলামায়ে কেরাম ও সর্বস্তরের তাওহীদি জনতা। বক্তারা এই ঘটনাকে আলেম সমাজের বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র হিসেবে অভিহিত করে অতি দ্রুত অপরাধীদের ...বিস্তারিত

নানিয়ারচর জোন কর্তৃক বন্দুকভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী বিতরণ

শ‌হিদুল ইসলাম, প্রতি‌বেদক: রাঙ্গামাটি পার্বত্য জেলার নানিয়ারচর জোন কর্তৃক মানবিক সহায়তা এবং সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় বন্দুকভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়েছে। ১১ মে ২০২৬ সোমবার ১১ ঘটিকায় শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি, শারীরিক সক্ষমতা উন্নয়ন এবং মানসিক বিকাশের লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত অনুষ্ঠানে বিএ-৮২২০ মেজর শেখ মোহাম্মদ নাঈম, জোন উপ-অধিনায়ক, নানিয়ারচর জোন ...বিস্তারিত

কুলাউড়ায় ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক

মৌলভীবাজার প্রতিনিধি মৌলভীবাজারের কুলাউড়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ   কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক হয়েছে। সোমবার (১১ মে) রাত ৮টার দিকে জেলা গোয়েন্দা শাখা ডিবির এসআই আহলাদ ইবনে জামিল এর নেতৃত্বে ডিহির একটি টিম অভিযান চালিয়ে কুলাউড়া উপজেলার গাজীপুর চা বাগানের ইস্পাহানী ফ্যাক্টরির সামনে থেকে পবন রাজ ভল্লব (৩৬) নামের এক মাদক কারবারিকে আটক করেন। ...বিস্তারিত

রান্নাঘরে ফনা তোলে বসেছিল প্রাণঘাতী কোবরা, অল্পের জন্য রক্ষা

মৌলভীবাজার প্রতিনিধি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিন্দুরখান ইউনিয়নের জানাউরা গ্রামে রান্নাঘর থেকে বিষধর কোবরা সাপ উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। মঙ্গলবার (১২ মে) দুপুরে জানাউড়া গ্রামের তারেক আহমেদের বাসায় রান্নাঘর পরিষ্কার করার সময় বাড়ির মহিলারা দেখতে পান একটি বিষধর কোবরা সাপ ফনা তোলে বসে আছে। সাপ দেখে আতঙ্কিত হয়ে চিৎকার করতে থাকেন মহিলারা। তাদের চিৎকার শোনে তারেক আহমেদ গিয়ে দেখেন সাপটি ...বিস্তারিত

বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জুনেদ রায়হান রিপন

হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বড়লেখা উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জুনেদ রায়হান রিপন। তিনি বড়লেখা উপজেলার পৌরসভাস্থ ৭নং ওয়ার্ডের পাখিওয়ালা নামক গ্রামের কৃতি সন্তান। জুনেদ রায়হান রিপন বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় এলাকাবাসীর মাঝে আনন্দের জোয়ার বইছে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম, ...বিস্তারিত

শেরপুরে সিএনজি ষ্ট্যান্ড পরিচালনা কমিটি গঠন: সভাপতি জামিল” সম্পাদক হিরা”

শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরে খোয়ারপাড় শাপলা চত্বরমোড় অটোটেম্পু, অটোরিকশা ও সিএনজি চালক শ্রমিক ইউনিয়ন (রেজি: নং ঢাকা ৪৫৮৮) এর অন্তর্ভুক্ত সিএনজি ষ্ট্যান্ড পরিচালনার জন্য ৫৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। ১১ মে রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পরিচালনা কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন শেরপুর জেলা অটোটেম্পু অটোরিকশা ও সিএনজি চালক শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মো. মাসুদুর রহমান নয়ন। শেরপুর ...বিস্তারিত

বড়লেখায় নবাগত ইউএনও’র সাথে নিসচা’র মতবিনিময়

হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুব-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার নেতৃবৃন্দ। সোমবার (১১ মে) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময়ে সড়ক নিরাপত্তা, যানজট নিরসন, অবৈধ ফুটপাত দখলমুক্তকরণ, ফিটনেসবিহীন যানবাহন অপসারণ, পরিস্কার-পরিচ্ছন্নতা, সড়কের পাশে শুকনো গাছপালা অপসারণ, নতুন জেব্রা ...বিস্তারিত

ঠাকুরগাঁওয়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা সভা

মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ১১ মে সোমবার জেলা প্রশাসক কার্যালয়ের মাল্টিপারপাস হল রুমে এ সভাটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় ও জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় স্থানীয় সরকার উপপরিচালক (ভারপ্রাপ্ত) সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা ...বিস্তারিত

Go to Top