
মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী আটক হয়েছে।
মঙ্গলবার রাতে জেলা গোয়েন্দা শাখার এসআই হীরক চক্রবর্তীর নেতৃত্বে ডিবির একটি টিম অভিযান চালিয়ে উপজেলার রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগান (বাজার টিলা) এলাকায় অভিযান অভিযান চালিয়ে মাদক কারবারি বীরেন বুনার্জি (৪৩) ও তার স্ত্রী সুভদ্রা বুনার্জি (৪০)- কে আটক করেন। এসময় তাদের ঘর থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১ হাজার ২০০ টাকা উদ্ধার করেন ডিবি সদস্যরা।
ডিবির অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, আটককৃত বীরেন বুনার্জির বিরুদ্ধে পূর্বের ১টি এবং সুভদ্রা বুনার্জির বিরুদ্ধে পূর্বের ২টি মাদক মামলা রয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় কমলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। নবাগত পুলিশ সুপারের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
কমলগঞ্জে ডিবির অভিযানে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
আপনার মতামত লিখুন :
