হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি :

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৫নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) বাদ এশা ইউনিয়নের অফিস বাজারে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু।

দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস স্বপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহজাহান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাবেক আহ্বায়ক জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, পৌর বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ ললন, উপজেলা কৃষকদল নেতা আব্দুল বাছিত সেলিম, উপজেলা বিএনপি নেতা জালাল আহমেদ তালাল, পৌর বিএনপি নেতা আবু সুফিয়ান তাপাদার, জেলা ছাত্রদলের সহসভাপতি জাহিদুল ইসলাম মতিন, যুবনেতা এবাদুর রহমান চৌধুরী এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম প্রমুখ।

সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এ সময় তৃণমূলের নেতা-কর্মীরা তাঁদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও সাংগঠনিক বিষয় তুলে ধরেন।