শিরোনাম
মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের মতবিনিময় সভা ও ক‌মি‌টি গঠন জামিনে মুক্তি পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ছাত্রলীগ নেতা মোয়াজ চরফ্যাশনে ২ হাজার জেলে পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, চরফ্যাশন প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির ক্ষোভ চরফ্যাশনে ৭ সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা ঝুঁকির মুখে ৪০০ ছাত্রী: ভাঙা টিনশেডেই চলছে ক্লাস অপেক্ষায় সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি, আলোচনার শীর্ষে মাহমুদুল হাসান সাগর শ্রীমঙ্গলে লোকালয় থেকে বাফ ট্রাইপড কিলব্যাক সাপ উদ্ধার জুঁই মনির স্বপ্ন বাস্তবায়নে পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক এবি এম মামুনুর রশিদ পলাশ কুলাউড়ায় অটোরিকশার ব্যাটারি চুরি, চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার

মৌলভীবাজারে সাবেক সমাজকল্যাণ মন্ত্রীর ভাই আটক

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর ছোট ভাই ও আওয়ামী লীগ নেতা সৈয়দ মোস্তাক আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে শহরের বেরিরপাড় এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে তাকে ...বিস্তারিত

হ‌বিগ‌ঞ্জে ড্রাম ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ২জন নিহত

জালালাবাদ বার্তা ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মজলিশপুর এলাকায় ড্রাম ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি ইউনিয়নের মজলিশপুর এলাকার বিবিয়ানা বিদ্যুৎকেন্দ্রের সামনে গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের মো. ছমির মিয়ার ছেলে ইজাজুল ইসলাম (২৬) এবং পিঠুয়া মাঝপাড়া গ্রামের মজু মিয়ার ছেলে ময়নুল করিম ইমন (২৪)। ...বিস্তারিত

মৌলভীবাজারে নদ-নদীতে বাড়ছে পানি / প্রতিরক্ষা বাধ এলাকায় ঝুঁকি

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজারে তিন দিনের বৃষ্টিতে তলিয়ে গেছে হাকালুকি হাওর সহ নদী-তীরের নিম্নাঞ্চল। বাড়তে শুরু করেছে খরশ্রুতা মনু, ধলাই, ফানাই ও সোনাই নদীর পানি। জুড়ী নদীর পানি ইতিমধ্যে বিপদসীমা ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে । কিন্তু বন্যার পদধ্বনি শুরু হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া প্রকল্পের কাজ চলছে ধীর গতিতে। হাজার কোটি টাকার ওই প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৬ সালের ...বিস্তারিত

মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা এবং রোগীর খাবার সরবরাহ সন্তুষ্টজনক

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। তদারকির পর হাসপাতালের চিকিৎসা এবং হাসপাতালে ভর্তি রোগীদের খাবার সর্বরাহ সন্তুষ্টজনক বলে মন্তব্য করেছেন দুদক উপপরিচালক। মঙ্গলবার (২০ মে) দুপুরে অভিযান পরিচালনা করেন দুদকের হবিগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. এরশাদ মিয়ার নেতৃত্বে তিন সদস্যর প্রতিনিধি দল। অভিযানে দুদকের প্রতিনিধি দল হাসপাতালের চিকিৎসা সেবা, ঔষধ ও ম্যানু অনুযায়ী খাবারের ...বিস্তারিত

মৌলভীবাজারে চা শ্রমিক দিবস পালন

নিজস্ব প্রতিবেদক: মুল্লুক চলো আন্দোলনের ১০৪ তম বছর। এই দিনটিকে চা শ্রমিক দিবস হিসেবে পালন করা হয়। মঙ্গলবার বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন ও মৌলভী চা বাগান পঞ্চায়েত কমিটির উদ্যোগে মৌলভী চা বাগানে অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি প্রদান, চা শ্রমিক সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকেও কর্মসূচি রয়েছে। মুল্লুক চলো আন্দোলনের দিনটিকে ‘চা শ্রমিক দিবস’ হিসেবে ...বিস্তারিত

মৌলভীবাজারে পুলিশের কনস্টেবল নিয়োগে লিখিত পরীক্ষা অনুষ্টিত

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজার জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে) সকাল ১০টায় পুলিশ লাইন্সের ভেতরে দুটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেড় ঘন্টার লিখিত পরীক্ষায় প্রাথমিক বাছাইপর্ব উত্তীর্ণ ২৭৪ জন প্রার্থী অংশগ্রহণ করেন। নিয়োগ বোর্ডের সভাপতি মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন, পিপিএম -সেবা পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন। পুলিশ সুপার লিখিত ...বিস্তারিত

দোয়ারাবাজারে সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার মিয়া গ্রেফতার

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, উপজেলার প্রতাপপুর গ্রামের বাসিন্দা কাজী মো. আনোয়ার মিয়া আনু-কে গ্রেফতার করেছে পুলিশ। কাজী মো: আনোয়ার মিয়া আনু দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের প্রতাবপুর গ্রামের মরহুম কাজি বশির মিয়ার পুত্র। সোমবার (১৯মে) রাতে তাকে তার গ্রামের বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করেছে। দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের একজন অন্যতম প্রভাবশালী নেতা তিনি। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ ...বিস্তারিত

টরন্টোতে ‘আমরা কুলাউড়ী কানাডিয়ান’ সংগঠনের সভা অনুষ্ঠিত, ৬ জুলাই বাৎসরিক বনভোজন।

টরন্টো (কানাডা) প্রতিনিধিঃ কানাডার টরন্টোতে বসবাসরত কুলাউড়া উপজেলাবাসির প্রাণের সংগঠন ‘আমরা কুলাউড়ী কানাডিয়ান’ এর ত্রি-মাসিক সভা অনুষ্ঠিত হয়। ১৯ মে (সোমবার) টরন্টোর বাংলা টাউনের রেডহট তান্দুরি রেস্টুরেন্টের হলরুমে বিকাল ৭ ঘটিকার সময় এই সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মুহিবুর রহমান খাঁনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক রুহুল কুদ্দুছ চৌধুরীর সঞ্চালিত সভায় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা জনাব আব্দুল কুদ্দুছ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি ...বিস্তারিত

কুলাউড়ায় ভূমি অপরাধ আইনে দুই ভাই কারাগারে

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের গড়গাঁও গ্রামে ভূমি দখলের ঘটনায় মোবাইল কোর্টের মাধ্যমে দুই ভাইকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৯ মে) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন এ অভিযান পরিচালনা করেন। ভূমি অফিস সূত্রে জানা গেছে, ভুক্তভোগী হেনা বেগম পেশায় গৃহকর্মী। অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন তিনি। ...বিস্তারিত

SYLHET☞ কোম্পানীগঞ্জে যুবককে কুপিয়ে ২লক্ষ টাকা ছিনতাই

JALALABAD BARTA NEWS  সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ইমাম উদ্দিন নামে এক যুবককে কুপানোর খবর পাওয়া গেছে। এ ঘটনায় ঐ যুবককে মারধর করে ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সোমবার (১৯ মে) সকালে উপজেলার দক্ষিণ বুড়দেও গাংপার এলাকায় এ ঘটনা ঘটে। আহত ইমাম উদ্দিন (২৭) পশ্চিম ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ বুড়দেও গাংপাড়ের বীর মুক্তিযোদ্ধা শমসির আলীর ছেলে। এ ঘটনায় ...বিস্তারিত

Go to Top