শিরোনাম
ধর্ম অবমাননার অভিযোগে হিন্দু বাড়িতে হামলা, গ্রেফতার ২ শেখ হাসিনার ফেরার গুঞ্জনে দেশে অস্থিরতা সৃষ্টির সুযোগ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী শ্রীমঙ্গলে ৪০ লাখ টাকা মুল্যের ভারতীয় সিগারেট জব্দ ঠাকুরগাঁওয়ে সুমা থেকে রাফি, বান্ধবীকে বিয়ে ঘিরে আলোচনা গুগল ম্যাপে সাংবাদিক নজমুল হকের ছবি ও তথ্যের ১৬ মিলিয়ন ভিউ আজ খুলছে সুপ্রিম কোর্ট ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫ শতাধিক প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ৪২ হাজার কোটি টাকার মেগা প্রকল্প ছাতকের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা ও উপজেলা পুজা পরিষদের নেতৃবৃন্দ যুক্তরাষ্ট্রের গ্রীন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমি

শ্রীমঙ্গলে মসজিদে ঢুকে এক মুসল্লীকে হত্যা, ঘাতক আটক

🔹মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদের ভিতর ঢুকে এক মুসল্লীকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। রোববার (৩ মে) উপজেলার ভুনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে ফজরের নামাজের সময় এ ঘটনা ঘটে। নিহত হাফিজ মিয়া (৮০) লইয়ারকুল এলাকার বাসিন্দা। এ ঘটনায় আটক জসিম মিয়ার বাড়িও একই এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ফজরের নামাজ পড়তে মসজিদে যান হাফিজ। নামাজের প্রস্তুতির সময় হঠাৎ জসিম তার ...বিস্তারিত

আইডিইবি মৌলভীবাজার জেলা কমিটি ঘোষণা, সভাপতি মুমিন–সম্পাদক মাহবুব–সাংগঠনিক সম্পাদক মিজান

🔹মোঃ মিজানুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মৌলভীবাজার জেলা নির্বাহী কমিটি (২০২৬–২০২৮) গঠন করা হয়েছে। ঘোষিত চূড়ান্ত ফলাফলে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আব্দুল মুমিন, সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ মাহবুব আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মিজানুর রহমান। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ঘোষিত তফসিল অনুসরণ করে মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হয়। প্রতিটি পদে একক প্রার্থী থাকায় সকলকে ...বিস্তারিত

বড়লেখায় ইয়াবা ট্যাবলেটসহ তিনজন গ্রেফতার

🔹হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় বিশেষ অভিযান চালিয়ে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, শুক্রবার মধ্যরাতে বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযান চালায়। অভিযানে বড়লেখা পলি ক্লিনিকের সামনে থেকে ১৪ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন-রাজনগর উপজেলার সারংপুর গ্রামের আতাউর রহমানের ছেলে ঠিকাদার খালেদ মাহমুদ (৩৬), বড়লেখা পৌরসভার পাখিয়ালা এলাকার মৃত মঈন উদ্দিনের ছেলে আব্দুল আলীম ...বিস্তারিত

বড়লেখায় শ্রমিক দলের উদ্যোগে মহান মে দিবস পালন

হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে উপজেলার সর্বস্হরের শ্রমিকদের অংশগ্রহণে মহান মে দিবস উপলক্ষে শুক্রবার(১ লা মে)বিকেলে বড়লেখা পৌর শহরে রেলি,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলা শ্রমিক দলের আহবায়ক নজরুল ইসলাম ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল জব্বারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ১ (বড়লেখা-জুড়ি) সংসদীয় আসনের ...বিস্তারিত

চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন

ছাতক প্রতিনিধিঃ ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের বাঘাচেরা, বাড়ুকা ও বুরাইগিরি হাওরের ফসল রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ, জলাবদ্ধতা ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) বিকেল সাড়ে ৪টায় চরবাড়ুকা গ্রামের পশ্চিম বাঘাচেরা হাওরের পাড়ে হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতক উপজেলা কমিটির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতক উপজেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক দিলোয়ার হোসেনের ...বিস্তারিত

মৌলভীবাজারে শব্দদূষণ আইনে ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ড প্রদান 

মৌলভীবাজার প্রতিনিধিঃ আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬ উপলক্ষে মৌলভীবাজারে শব্দদূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) মৌলভীবাজার পৌর শহরের বাস টার্মিনাল এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফ্রাহিম ইকবাল চৌধুরী। অভিযান চলাকালে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২৫ এর ৬(১) ধারায় ৩টি মামলায় মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ ...বিস্তারিত

মৌলভীবাজারে আলোচনাসভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয় মহান মে দিবস পালিত

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে পালিত হয়েছে মহান মে দিবস ২০২৬। শুক্রবার ( ১লা মে) সকালে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় সামনা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে অধিদপ্তর ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তর মৌলভীবাজার। শোভাযাত্রা শেষে জেলা শিল্পকলা একাডেমি হলরুম আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক রুবেল মাহমুদ, কলকারখানা ও প্রতিষ্ঠান ...বিস্তারিত

ছাতকের জাতুয়া বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি

  সুজন তালুকদার, ছাতক প্রতিনিধিঃ  সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের জাতুয়া বাজারে মেসার্স মা এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) দিবাগত রাতের কোনো এক সময় সংঘবদ্ধ চোরচক্র প্রতিষ্ঠানের দ্বিতীয় তলার অফিস কক্ষে প্রবেশ করে নগদ অর্থ, সিসি ক্যামেরার ডিভিআর, ব্যাংক চেক, গুরুত্বপূর্ণ খাতাপত্রসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী রঞ্জু পুরকায়স্থ জানান, ...বিস্তারিত

শ্রীমঙ্গলে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে সমাপনী ও পুরস্কার বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শ্রীমঙ্গল-এর কনফারেন্স রুমে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এবং বাস্তবায়ন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,শ্রীমঙ্গল। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন। অনুষ্ঠানে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও বিভিন্ন শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। মোট ১৮ ...বিস্তারিত

মৌলভীবাজারে একাধিক মামলার আসামি সন্ত্রাসী পীর আজাদ গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি মৌলভীবাজারে ১২ মামলা ও ১০টি ওয়ারেন্টর আসামি কুখ্যাত সত্রাসী আজাদ পীরকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে৷ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী আজাদ পীরকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তাকূত আজাদ পীর (৪২) মৌলভীবাজার জেলার সদর উপজেলার হিলালপুর গ্রামের মৃত ছইদ উল্লার ছেলে। সে দীর্ঘদিন যাবত এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। পুলিশ জানিয়েছে, ...বিস্তারিত

Go to Top