কুলাউড়ায় ‘গণঅভ্যুত্থান দিবস’- উপলক্ষে জামায়াত-বিএনপির পৃথক কর্মসূচি পালন
মোহাম্মদ আলী শোভন, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে পৃথকভাবে কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা ও পৌর বিএনপি এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে একটি বিজয় র্যালি ও বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের ফুটবল মাঠ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তরবাজারে ...বিস্তারিত