শ্রীমঙ্গলে বিএনপি নেতা হাজী মুজিবের পূজা মণ্ডপ পরিদর্শন
প্রকাশ: ১০:৫৮ অপরাহ্ণ আগস্ট ৭, ২০২৫

◾মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও সনাতনী ধর্মলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮ টায় শ্রীমঙ্গল উপজেলার সোনাছড়া ও ভাড়াউড়া চা বাগানে দোলনযাত্রা পূজা মণ্ডপ পরিদর্শন এবং সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি নেতা হাজী মুজিব।
এসময় তিনি স্থানীয় সনাতনী সম্প্রদায়কে আস্বস্ত করে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আপনাদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন। তিনি বলেন, আপনারা নির্বিগ্নে আপনাদের ধর্মীয় উৎসব পালন করুন, বিএনপি নেতাকর্মীরা সবসময় আপনাদের পাশে রয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী, যুগ্ম- আহ্বায়ক তাজ উদ্দিন তাজু, সদস্য মকসুদ আলী, বাদশা মিয়া কাজল, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ সালাউদ্দিন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়– মিয়া, মৌলভীবাজার জেলা ছাত্র দলের সহ-সভাপতি সাইফুর রহমান শিপু, মোবারক হাসান লুপ্পা প্রমুখ।