শিরোনাম
শ্রীমঙ্গল শাহী ঈদগাহে হাজার হাজার মুসল্লীর ঈদ জামাত আদায় কুকুরের আক্রমণ থেকে রক্ষা পেল লজ্জাবতী বানর বড়লেখায় শিশুকে ব্যবহার করে অভিনব কৌশলে ৫ লক্ষ টাকা চুরির ঘটনায় দুই নারী গ্রেপ্তার সৌদির সাথে মিল রেখে শতাধিক মুসল্লীর ঈদ জামাত  ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মোঃ মনিরুজ্জামান সোহরাব বড়লেখায় জাগরণীর উদ্দ্যোগে রাস্তায় সাইনবোর্ড স্থাপন ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সংবাদকর্মী হানিফ পারভেজ ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন যুবদলের নেতা মেহেদী রাকিব গোমস্তাপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা ৩০০ পিচ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সচেষ্ট সরকার : উপদেষ্টা আসিফ মাহমুদ

শুক্রবার সকালে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আসন্ন কোরবানি ঈদে ঘরমুখি মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ শুক্রবার (৬ জুন) সকালে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে উপদেষ্টা এ কথা বলেন। পরিদর্শনে ...বিস্তারিত

ভোলার ১৪ গ্রামে ঈদুল আজহা শুক্রবার

ভোলা প্রতিনিধি: সৌদি আরবের সঙ্গে মিল রেখে ভোলার পাঁচ উপজেলার ১৪টি গ্রামের প্রায় ৫ হাজার পরিবার এক দিন আগে ঈদুল আজহা উদ্‌যাপন করবে। আগামীকাল শুক্রবার সকাল সাড়ে ৮টায় বোরহানউদ্দিন উপজেলার টবগী গ্রামে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করে শরীয়তপুরের নড়িয়া উপজেলার দরবারে আউলিয়ার সুরেশ্বর দরবার পীরের মুরিদ ও ভোলা জেলার খলিফা মজনু মিয়ার ছেলে রাশেদুল ইসলাম বাবু জানান, জেলার ...বিস্তারিত

দীর্ঘ ৫ মাস পর শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

কাকন সরকার শেরপুর : হাজারো জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ পাঁচ মাস পর শেরপুর জেলা বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। উক্ত আহ্বায়ক কমিটিতে অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে আহ্বায়ক এবং মামুনুর রশিদ পলাশকে সদস্য সচিব করা হয়েছে। গত, ২০২৪ সালের ...বিস্তারিত

করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় একজনের মৃত্যু

ডেস্ক নিউজ: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২১টি নমুনা পরীক্ষায় তিনজনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার (৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, করোনায় মৃত ব্যক্তিটি পুরুষ, বয়স ৮১ থেকে ৯০ বছরের মধ্যে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ...বিস্তারিত

ফেইসবুকে হতাশাজনক স্ট্যাটাস দেওয়ার কিছুদিন পরই কানাডার লেইকে মিলল বুয়েট শিক্ষার্থীর লাশ

ছবিঃ সংগৃহীত জালালাবাদ বার্তা ডেস্কঃ মেধাবী বুয়েট শিক্ষার্থী শাশ্বত সৌম্যের কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ার কেলৌনা ক্যাম্পাসের পাশে ওকানাগান লেকে সোমবার (২ জুন) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ এখনও মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে পারেনি, তবে কোনো অপরাধমূলক ঘটনা ধরা পড়েনি। সৌম্য তাঁর পরিবারসহ আমেরিকার বোস্টনে দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার ইচ্ছা পোষণ করছিলেন। কিন্তু সেই স্বপ্ন পূরণ ...বিস্তারিত

ব্রাহ্মণবাড়িয়া শহর বাইপাসের বিরাসারে গ্যাস সিলিন্ডার বহনকারী ট্রাক উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া শহর বাইপাসের বিরাসার এলাকায় দুই শতাধিক গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাক সড়কে উল্টে গিয়ে বিস্ফোরিত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটে। এতে আগুনের লেলিহান শিখা ও বিস্ফোরিত সিলিন্ডারের শব্দে আশপাশ এলাকায় আতঙ্ক বিরাজ করে। বুধবার (৫ জুন) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন। ...বিস্তারিত

বামনায় রাতের অন্ধকারে লোহার পুল চুরি! কর্তৃপক্ষের নীরব ভূমিকা

বরগুনা প্রতিনিধিঃ বরগুনা জেলার বামনা উপজেলায় সরকারি লোহার পুল চুরি করে বিক্রি করার অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। কর্তৃপক্ষের নীরব ভূমিকায় উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল। গত এক মাস আগে পুল চুরির ঘটনা ঘটলেও কর্তৃপক্ষের কার্যকর ও দৃশ্যমান কোন ব্যবস্থা না নেওয়ার কারণে ধরাছোঁয়ার বাইরে রয়েছেন অপরাধীরা। অন্যদিকে সন্দেহ সৃষ্টি হচ্ছে, চুরি হওয়া মালামাল উদ্ধারে সংশ্লিষ্টদের গাফিলতি ও উদাসীনতায় লাখ ...বিস্তারিত

লাউয়াছড়ায় ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানে গাড়ি থামিয়ে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে লুট করা ৭টি মোবাইল এবং ডাকাতি কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা সাংবাদিকদের জানান, গত ৩১ মে রাতে কমলগঞ্জ ...বিস্তারিত

ঈদযাত্রায় তীব্র যানজট, অতিরিক্ত ভাড়ার কারণে দুর্ভোগে যাত্রীরা

ডেস্ক নিউজ: ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন লাখো মানুষ। আজ বৃহস্পতিবার (৫ জুন) সকাল থেকেই সদরঘাট, কমলাপুর, মহাখালী, গাবতলী ও সায়েদাবাদসহ বিভিন্ন বাস টার্মিনাল, রেলস্টেশন এবং লঞ্চঘাটে উপচে পড়া ভিড় দেখা গেছে। যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও টিকিট পাচ্ছেন না। কেউ কেউ কাউন্টারের সামনে অতিরিক্ত দামে টিকিট কিনছেন, কেউবা হাল ছেড়ে রাস্তায় বসে বিশ্রাম নিচ্ছেন। টিকিটের সংকটের ...বিস্তারিত

নয়ানী বাজারে বাঁশ শিল্প ও প্লাস্টিকের দড়ির গোডাউনে অগ্নিকাণ্ড, ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

কাকন সরকার, শেরপুর : শেরপুর জেলা শহরের নয়ানী বাজারে এক অগ্নিকাণ্ডে বাঁশ শিল্প ও প্লাস্টিকের দড়ির গোডাউন পুড়ে মালামাল ভস্মীভূত হয়েছে। এতে ওই দুটি গোডাউনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। ৫ জুন বৃহস্পতিবার ভোর ৪টার দিকে শেরপুর চেম্বার অব কমার্স অফিসের পাশে চাল হাটির ভেতরে এ আগুন লাগে। ওই সময় বাজারে লোকজন না থাকায় কোনো হতাহতের ...বিস্তারিত

Go to Top