শিরোনাম
সৌদির সাথে মিল রেখে শতাধিক মুসল্লীর ঈদ জামাত  ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মোঃ মনিরুজ্জামান সোহরাব বড়লেখায় জাগরণীর উদ্দ্যোগে রাস্তায় সাইনবোর্ড স্থাপন ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সংবাদকর্মী হানিফ পারভেজ ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন যুবদলের নেতা মেহেদী রাকিব গোমস্তাপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা ৩০০ পিচ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার শ্রীমঙ্গলে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে সহায়তা বিতরণ        আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মৌলভীবাজারে বাজার মনিটরিং শ্রীমঙ্গলে লেবু বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

মৌলভীবাজারে সরকারের নির্লিপ্ততা ও রাজনৈতিক অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

◾মৌলভীবাজার প্রতিনিধি: দেশজুড়ে আইন-শৃঙ্খলার চরম অবনতিতে সরকারের নির্লিপ্ততা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মৌলভীবাজার জেলা যুবদল। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে শহরের শাহ মোস্তফা সড়কের ঈদগাহ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এসআর প্লাজার সামনে এসে শেষ হয়। মিছিলে যুবদলের নেতাকর্মীদের গগনবিদারী স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর। মিছিল শেষে অনুষ্ঠিত হয় ...বিস্তারিত

রাজনগরে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের মামলায় যুবলীগ সদস্য গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের রাজনগরে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের মামলায় এক যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজনগর থানার এসআই তাপস বনিক ও  এএসআই জাহাঙ্গীর আলম আলমের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার পাঁচগাও গ্রাম থেকে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের মামলার আসামি আব্দুস শহীদ (৪৫)-কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আব্দুস শহীদ উপজেলার পাঁচগাঁও বাদেশ্বর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ...বিস্তারিত

তজমুদ্দিনে সমুদ্রগামী জেলেদের মাঝে চাল বিতরণের দৃষ্টান্ত স্থাপন করল নৌবাহিনী

◾তজুমদ্দিন প্রতিনিধিঃ ভোলার তজুমদ্দিন উপজেলার ৪ নং চাচড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আজ ১৭ জুলাই, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সমুদ্রগামী জেলেদের মাঝে জনপ্রতি ১৪.৯৮০ কেজি করে চাল বিতরণ কর্মসূচি অত্যন্ত সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে। বিগত সময়ে চাল বিতরণ নিয়ে আইনশৃঙ্খলা অবনতি ও বিশৃঙ্খলার আশঙ্কা থাকায় বাংলাদেশ নৌবাহিনী তজুমদ্দিন কন্টিনজেন্টের পক্ষ থেকে লেফটেন্যান্ট আবিদুল ইসলামের নেতৃত্বে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা ...বিস্তারিত

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল জাতিসংঘের মানবাধিকার মিশন

ছবিঃ সংগৃহীত। ◾ডেস্ক নিউজঃ বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল জাতিসংঘের মানবাধিকার মিশন। ৩ বছরের জন্য চুক্তি সই করেছে বাংলাদেশ-ইউএনএইচসিআর। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে একটি চুক্তিতে স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশে সংস্থাটির কার্যক্রম শুরু হয়। এর আগে, বাংলাদেশে জাতিসংঘের এ মিশন স্থাপনের বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৃহস্পতিবার (১৭ জুলাই) উপদেষ্টা পরিষদের ৩৩তম বৈঠকে ...বিস্তারিত

নড়াইলে যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ছবি : যায়যায়দিন। স্টাফ রিপোর্টারঃ গুপ্ত সংগঠনের মব সৃষ্টির অপচেষ্টা ও শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃংখলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এবং কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসাবে নড়াইল জেলা যুবদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাস ...বিস্তারিত

চরপাতিলায় যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ঝাড়ু মিছিল

◾চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাসন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপাঞ্চল চর কুকরি-মুকরি ইউনিয়নের চরপাতিলা গ্রামে যুবদল সভাপতি মো. নুরে আলম মুন্সির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে "ষড়যন্ত্রমূলক ও ভিত্তিহীন অপপ্রচারের" প্রতিবাদে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছে স্থানীয় জনগণ। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১১টার দিকে চরপাতিলা বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাজারের পূর্ব প্রান্ত থেকে শুরু হয়ে পশ্চিম প্রান্ত পর্যন্ত মিছিলটি চলে। মানববন্ধন ও মিছিলে ...বিস্তারিত

গোপালগঞ্জে আত্মরক্ষার্থে বলপ্রয়োগে বাধ্য হয় সেনাবাহিনী : আইএসপিআর

◾স্টাফ রিপোর্টার: গতকাল (বুধবার) গোপালগঞ্জে আত্মরক্ষার্থে বাংলাদেশ সেনাবাহিনী বলপ্রয়োগে বাধ্য হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।  এ ঘটনায় গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধারণ এবং আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সহযোগিতা করার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়। বৃহস্পতিবার (১৭ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। এতে বলা হয়, ‘গোপালগঞ্জ জেলায় একটি রাজনৈতিক দলের জুলাই ...বিস্তারিত

গোপালগঞ্জে এনসিপির উপর হামলার প্রতিবাদে শেরপুরে রাস্তা ব্লকেড

◾কাকন সরকার, শেরপুরঃ গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের উপর আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলার প্রতিবাদে শেরপুরে রাস্তা ব্লকেড কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতা-কর্মীরা। ১৬ জুলাই (বুধবার) বিকেল ৫টায় শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের অষ্টমীতলা পুলিশ লাইনের সামনে ওই ব্লকেড কর্মসূচি পালিত হয়। ওইসময় অষ্টমীতলা বাস টার্মিনাল হতে ঢাকাগামী বাস চলাচলসহ অন্যান্য যানবাহন চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। এছাড়াও ...বিস্তারিত

গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

◾স্টাফ রিপোর্টারঃ গোপালগঞ্জ জেলায় কারফিউ জারি করায় আগামীকাল বৃহস্পতিবার সকালে অনুষ্ঠেয় এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা কেবল ওই জেলার জন্য স্থগিত করা হয়েছে। তবে দেশের অন্যান্য জায়গায় পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামীকালের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।  ঢাকা শিক্ষা বোর্ডের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গোপালগঞ্জ এ শিক্ষা বোর্ডের অধীন। আগামীকাল সকালে এইচএসসিতে ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয় পত্রের পরীক্ষা আছে। সময়সূচি অনুযায়ী ...বিস্তারিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জুলাই শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন

হাসিন আরমান, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন করেছে শিক্ষার্থীদের একাংশ। বুধবার (১৬ জুলাই) রাত ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচী পালন করা হয়। শুরুতে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক মোঃ পাবেল রানা বলেন, 'জুলাই শহীদ দিবস কেবল একটি স্মরণ নয়, এটি ...বিস্তারিত

Go to Top