
মৌলভীবাজার প্রতিনিধি
সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানবিক সহায়তা বিতরণ উদ্বোধন করা করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সভাকক্ষে এ সহায়তা বিতরণীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউর রহমান এর এর সভাপতিত্ব এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মো. দুরুদ আহমেদ, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নুরুল আলম সিদ্দিকী, উপজেলা কৃষি অফিসার মো. আলাউদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝারু। এছাড়াও উপজেলা বিএনপি এবং দলের অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউর রহমান জানান, সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে শ্রীমঙ্গল উপজেলার ক্ষতিগ্রস্থ কৃষকদের সহায়তা হিসেবে ৩ মাস পরিবার প্রতি ১৫ কেজি হারে চাল এবং ৩ হাজার টাকা হারে মানবিক সহায়তা হিসেবে বিতরণের জন্য এ উপজেলায় স্থানীয় কৃষি বিভাগের সহায়তায় ক্ষতিগ্রস্ত সর্বমোট ৪৭৮৭টি কৃষক পরিবারের তথ্য যথাযথ মাধ্যমে মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছিল। তন্মধ্যে মে-জুন/২০২৬ মাসের জন্য প্রাথমিকভাবে ১৭৮৭টি কৃষক পরিবারকে মাসিক ১৫ কেজি হারে চাল এবং নগদ ৩ হাজার টাকা হারে প্রদানের জন্য প্রাথমিকভাবে বরাদ্দ পাওয়া গেছে। তন্মধ্যে হাইল হাওড় অধ্যুষিত ভূনবীর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ১০০ টি কৃষক পরিবারের মাঝে মে ২০২৬ মাসের জন্য পরিবার প্রতি ১৫ কেজি চাল এবং ৩ হাজার টাকার চেক আজকের উদ্বোধনী অনুষ্টানে বিতরণ করা হয়েছে।
পরবর্তীতে ধাপে ধাপে ইউনিয়ন ভিত্তিক ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের মাঝে বাকি ১৬৮৭টি পরিবারকে মে এবং জুন মাসের জন্য বরাদ্দকৃত চাল এবং নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে। জুলাই মাসের বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তীতে তা বিতরণ হবে।
