নড়াইলে যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
প্রকাশ: ২:১৫ পূর্বাহ্ণ জুলাই ১৮, ২০২৫

ছবি : যায়যায়দিন।
স্টাফ রিপোর্টারঃ
গুপ্ত সংগঠনের মব সৃষ্টির অপচেষ্টা ও শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃংখলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এবং কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসাবে নড়াইল জেলা যুবদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাস টার্মিনালে এসে শেষ হয়।
জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সায়াদাত কবীর রুবলের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও পথসভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্জ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম। বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলী হাসান,সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ, নগর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান, মহিলাদলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সিহাবুর রহমান (শিহাব),সদর থানার আহ্বায়ক তরিকুল ইসলাম পিয়াল, সদস্য সচীব আরিফুল আকবার মিল্টন, পৌর যুবদলের সদস্য সচিব রিয়াজুল কামাল পাভেল, শ্রমিক দলের সভাপতি সাঈদুজ্জামান আমল,সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাচ্চু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি, স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক খন্দার মুঞ্জুরুল সাঈদ বাবু, সদস্য সচীব আরিফুজ্জুমান মিলন, সিঃ যুগ্ন এস এম মনিরুজ্জামান সোহাগ, সদর থানা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার মশিয়ার রহমান,সদর উপজেলা মহিলা দলের সভাপতি মধুমিতা, জেলা ছাত্রদলের সহ সভাপতি মোঃ আল আমিন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রুবায়েত তুরশীদ শাথিল,সদর থানা ছাত্রদলের আহ্বায়ক আল মামুন গাজী, সদস্য সচীব নাহিদ হাসান পিয়ার, ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ আরিফ হাসান, সদস্য সচীব হামিদুল হক তনু, পৌর ছাত্রদলের সদস্য সচীব জয়নুল আবেদিনসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন।