মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজারের রাজনগরে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের মামলায় এক যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজনগর থানার এসআই তাপস বনিক ও  এএসআই জাহাঙ্গীর আলম আলমের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার পাঁচগাও গ্রাম থেকে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের মামলার আসামি আব্দুস শহীদ (৪৫)-কে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত আব্দুস শহীদ উপজেলার পাঁচগাঁও বাদেশ্বর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।

রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন খাঁন জানান,

সিআর-৩০২/১৭ এর পরোয়াভুক্ত এবং রাজনগর থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলা নং-০৭ (০২) ২৫ এর তদন্তে সন্দিগ্ধ আসামি আব্দুস শহীদ-কে গ্রেপ্তারের পর ১৮ জুলাই শুক্রবার মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।