শিরোনাম
ধর্ম অবমাননার অভিযোগে হিন্দু বাড়িতে হামলা, গ্রেফতার ২ শেখ হাসিনার ফেরার গুঞ্জনে দেশে অস্থিরতা সৃষ্টির সুযোগ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী শ্রীমঙ্গলে ৪০ লাখ টাকা মুল্যের ভারতীয় সিগারেট জব্দ ঠাকুরগাঁওয়ে সুমা থেকে রাফি, বান্ধবীকে বিয়ে ঘিরে আলোচনা গুগল ম্যাপে সাংবাদিক নজমুল হকের ছবি ও তথ্যের ১৬ মিলিয়ন ভিউ আজ খুলছে সুপ্রিম কোর্ট ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫ শতাধিক প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ৪২ হাজার কোটি টাকার মেগা প্রকল্প ছাতকের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা ও উপজেলা পুজা পরিষদের নেতৃবৃন্দ যুক্তরাষ্ট্রের গ্রীন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমি

মাইক্রো ক্রেডিট ব্যাংকের জন্য আলাদা আইন করতে হবে : ড. মুহম্মদ ইউনুস

ছবি: সংগৃহিত। ডেস্ক নিউজ: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মাইক্রো ক্রেডিট ব্যাংকের জন্য আলাদা আইন করতে হবে, একটা নতুন ব্যাংক হতে হবে। এটা মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি করতে পারে।  আজ (শনিবার) সকালে রাজধানীর আগারগাঁও এলাকায় মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) ভবন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  তিনি বলেন, মাইক্রোক্রেডিট নিয়ে আমরা এমন পর্যায়ে এসেছি, এটা নিয়ে নতুন ...বিস্তারিত

ডিসেম্বর থেকে জুনের মধ্যে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন :প্রেস সচিব

ডেস্ক নিউজ: আগামী জাতীয় নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে অনুষ্ঠিত হবে জানিয়েছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গতকাল শুক্রবার মাগুরা প্রেসক্লাব পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। শফিকুল আলম বলেন, জাতীয় নির্বাচন আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যেই প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টারা কাজ করে যাচ্ছেন। আওয়ামী লীগের ব্যাপারে দেশের মানুষের চাহিদা পূরণ হয়েছে ...বিস্তারিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সকল দাবি মেনে নিয়েছে সরকার

জালালাবাদ বার্তা সংবাদ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সব দাবি সরকার মেনে নিয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজের উপস্থিতিতে এ ঘোষণা দেন জবি উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। তিনি বলেন, আমাদের শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিচালন বাজেট বৃদ্ধি করার ...বিস্তারিত

কুলাউড়া সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৪ জনকে পুশইন

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজার জেলার কুলাউড়া সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৪ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১৫ মে) কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ১৪ জনকে বাংলাদেশে পুশইন করে। পরে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করেছে। আটককৃতদের মধ্যে ৪ জন পুরুষ, ৬ জন নারী ও জন শিশু রয়েছে। এরা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি। বিজিবির ...বিস্তারিত

প্রেস ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপ

প্রেস ব্রিফিংয়ের সময় উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপ প্রেস ব্রিফিংয়ের সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল ছুঁড়ে মারা হয় জালালাবাদ বার্তা ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চলমান আন্দোলন ইস্যুতে প্রেস ব্রিফিংয়ের সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল ছুঁড়ে মারা হয়েছে। বুধবার (১৪ মে) রাত ১০টার দিকে উপদেষ্টা কাকরাইল মসজিদের পাশে পুলিশি ব্যারিকেডের সামনে জগন্নাথ ...বিস্তারিত

দেশের শ্রেষ্ঠ প্রাথমিক সহ: শিক্ষিকা জামালপুরের ফারজানা ইসলাম

আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম: সারা দেশের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা হয়েছেন জামালপুর সদর পৌরসভা এলাকার হাছানিয়া সরকারি প্রাথমিক বিদ্যলয়ের সহকারী শিক্ষিকা ফারজানা ইসলাম। শনিবার ১০ মে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন ও জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ এর পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত ঢাকার মাল্টিপারপাস কনফারেন্স হলে প্রধান অতিথি শিক্ষা ...বিস্তারিত

সারাদেশে জাতীয় পরিচয় পত্র কার্যক্রম বন্ধ

জালালাবাদ বার্তা: সারাদেশে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। এনআইডি সার্ভারে প্রবেশের সময় ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) না আসায় এ সমস্যা দেখা দিয়েছে।  মঙ্গলবার (১৩ মে) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমাদের সার্ভারে লগইন করার জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়ার পর একটি ওয়ান টাইম পাসওয়ার্ডের ...বিস্তারিত

আধুনিক সুযোগ সুবিধা পেলে বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে চট্টগ্রাম বন্দর : ড. মুহম্মদ ইউনুস

জালালাবাদ বার্তা: চট্টগ্রাম সমুদ্র বন্দরে আধুনিক সুযোগ সুবিধার ব্যবস্থা করতে পারলে বাংলাদেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। সে লক্ষ্যেই অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার সকালে চট্টগ্রাম সমুদ্র বন্দর পরিদর্শন করে, বন্দর ও জাহাজ চলাচল খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও বাণিজ্য সংস্থার নেতাদের সঙ্গে মতবিনিময় করে এ কথা বলেন তিনি। চট্টগ্রাম ...বিস্তারিত

কমলাপুর স্টেশন ভেঙে হবে ‘মাল্টিমোডাল ট্রান্সপোর্ট হাব’

জালালাবাদ বার্তা ডেস্ক: ঢাকার কমলাপুরে দেশের সবচেয়ে বড় রেলস্টেশন ভেঙে ফেলবে বাংলাদেশ রেলওয়ে। এখানে হবে ‘মাল্টিমোডাল ট্রান্সপোর্ট হাব’। বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, এই মাল্টিমোডাল ট্রান্সপোর্ট হাব হাইস্পিড ট্রেন, মেট্রোরেল, পাতাল রেল এবং এক্সপ্রেসওয়ের সংযোগস্থল হিসেবে কাজ করবে। এখান থেকে রাজধানীর যে কোনো প্রান্তে যাওয়া যাবে। ‘মাল্টিমোডাল ট্রান্সপোর্ট হাব’ ঘিরে থাকবে হোটেল, বিনোদন কেন্দ্রসহ নানা বাণিজ্যিক স্থাপনা। জাপানের কাজিমা করপোরেশন এ প্রকল্প বাস্তবায়ন ...বিস্তারিত

ঝড়বৃষ্টির মধ্যে জানকী ছড়ায় ব্রাউন ফিশ ক্যামেরাবন্দি করলেন তারিক হাসান

নিজস্ব প্রতিবেদক: শ্রীমঙ্গল উপজেলার জানকী ছড়ায় বিরল প্রজাতির ব্রাউন ফিশ ওউলকে ক্যামেরা বন্দি করেন ছবির কবি তারিক হাসান। মঙ্গলবার ( ১৩ মে) বিকেলের দিকে হঠাৎ করে নামা ঝড়বৃষ্টির মধ্যে শ্রীমঙ্গলের জানকী ছড়া এলাকার এক গাছে দেখা যায় এক বিরল প্রজাতির প্যাঁচা—ব্রাউন ফিশ ওউল (Brown Fish Owl)। প্রকৃতির সেই দুর্লভ মুহূর্তটি ক্যামেরায় ধারণ করেন প্রকৃতি ও পাখিপ্রেমী আলোকচিত্রী তারিক হাসান। ছবিতে দেখা ...বিস্তারিত

Go to Top