কাকন সরকার, শেরপুর :

য়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সেপ্টেম্বর ২০২৫ মাসের সামগ্রিক কর্মমূল্যায়নে শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত হয়েছে শেরপুর জেলা পুলিশ। একই সঙ্গে শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে স্বীকৃতি পেয়েছেন শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

বুধবার (২৯ অক্টোবর) সকালে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এই ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া।

সভায় রেঞ্জাধীন জেলাসমূহের মধ্যে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অভিযানের সাফল্য, জন-গ্রহণযোগ্যতা এবং অভিন্ন মানদণ্ডে মূল্যায়নের ভিত্তিতে পুরস্কার প্রদান করা হয়। এ মূল্যায়নে সেরা জেলা ও সেরা পুলিশ সুপার হিসেবে শেরপুর জেলা পুলিশ ও পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম স্বীকৃতি অর্জন করেন।

পরে ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়ার কাছ থেকে শ্রেষ্ঠ জেলা ও শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে সম্মাননা স্মারক গ্রহণ করেন শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। এ সময় রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ও রেঞ্জাধীন জেলার পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।

পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, “এই সম্মাননা শেরপুর জেলা পুলিশের প্রতিটি সদস্যকে আরও দায়িত্বশীলতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার অনুপ্রেরণা যোগাবে বলে আমি বিশ্বাস করি।