হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় ফোর্স মোভিলাইজেশন ড্রিল ও বিশেষ চেকপোস্ট পরিচালনা করেছে পুলিশ। শনিবার (২৩ মে) বিকেলে সিলেট বিভাগের নবযোগদানকৃত ডিআইজি ড. মো. জিল্লুর রহমানের দিকনির্দেশনায় বড়লেখা থানার উদ্যোগে উত্তর চৌমুহনী এলাকায় একযোগে এ কার্যক্রম পরিচালিত হয়।

জানা যায়, ফোর্স মোভিলাইজেশন ড্রিলের অংশ হিসেবে থানার সর্বোচ্চ সংখ্যক পুলিশ সদস্য অংশগ্রহণ করেন। এ সময় বিশেষ চেকপোস্ট স্থাপন, মাদক উদ্ধার, অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান প্রতিরোধ, আসামি গ্রেফতার, বাড়ি ও বাসস্ট্যান্ড তল্লাশি, ওয়ারেন্ট তামিলসহ আইন-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।

পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের ফোর্স মোভিলাইজেশন ড্রিল ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।