◾রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি:

খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর বাড়িতে সন্ত্রাসী কায়দায় বোমা হামলা ও গুলিবর্ষণের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে তেরখাদা উপজেলা। এ ঘটনার প্রতিবাদে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে তীব্র বিক্ষোভ ও পথসভা আয়োজন করেন।

বিক্ষোভ মিছিলটি তেরখাদা উপজেলা সদর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টিএনটি চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত পথসভায় নেতারা বলেন, এটি রাজনৈতিক অস্থিরতা তৈরির একটি পরিকল্পিত অপচেষ্টা। তারা হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

বিক্ষোভে নেতৃত্ব দেন তেরখাদা উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চৌধুরী কাওসার আলী।

এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, সাবেক সদস্য সচিব এফ.এম. হাবিবুর রহমান, সদস্য মো. রবিউল হোসেন, মোল্যা মাহবুবুর রহমান, মো. ইকরাম হোসেন জমাদ্দার, সরদার আব্দুল মান্নান, সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক, মোল্যা হুমায়ুন কবির, মো. বিল্লাল হোসেন, মিল্টন মুন্সী, আজিজুর রহমান আজিবার, এস.কে. নাসির আহমেদ, এস.এম. ইমদাদুল হক, শেখ জাহিদুল ইসলাম, খান গিয়াস উদ্দিন, মোবাশ্বের আলম, গোলাম মোস্তফা ভূট্টো, কামাল উদ্দিন লস্কর, আবুল হোসেন বাবু মোল্লা এবং ফেরদৌস মেম্বার।

কৃষক দলের পক্ষে উপস্থিত ছিলেন আহ্বায়ক রাজু চৌধুরী, সদস্য সচিব মো. সাবু মোল্যা, শফিকুল ইসলাম ও আছাবুর ফকির।

উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে বিক্ষোভে অংশ নেন আহ্বায়ক মো. সাব্বির আহমেদ টগর, আসাব চৌধুরী, ইসান মোল্লা, সোহেল চৌধুরী, সাব্বির হোসেন লিমন, হাসিব শিকদার ও তানভীর মোল্যা।

বক্তারা বলেন, আবু হোসেন বাবুর বাড়িতে হামলা নিছক একটি ঘটনা নয়, এটি একটি সংগঠিত ও পরিকল্পিত হামলা। এ ধরনের ঘটনার মাধ্যমে একটি দলকে ভয় দেখানোর অপচেষ্টা করা হচ্ছে। তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পথসভা শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন।

 

আরও পড়ুনঃ 

খুলনায় বিএনপি নেতা বাবুর বাড়িতে গুলি ও ককটেল হামলা, এলাকায় চরম আতঙ্ক

খুলনা জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত