শ্রীমঙ্গলে নির্মাই শিববাড়ী ও দয়াময়ী কালীবাড়ির নতুন পরিচালনা কমিটি
প্রকাশ: ৫:২৮ অপরাহ্ণ আগস্ট ৩০, ২০২৫

◾মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজাররের শ্রীমঙ্গলে গঠিত হয়েছে ঐতিহ্যবাহী শ্রীশ্রী নির্মাই শিববাড়ী ও দয়াময়ী কালীবাড়ির নতুন পরিচালনা কমিটি।
শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১১টায় শিববাড়ীর নাটমন্দির প্রাঙ্গণে আয়োজিত সাধারণ সভায় মেয়াদোত্তীর্ণ কমিটির স্থলে সর্বসম্মতিক্রমে আগামী ৫ বছরের জন্য নতুন পরিচালনা পরিষদ ঘোষণা করা হয়।
ডা. সত্যকাম চক্রবর্তীর সভাপতিত্বে ও অজয় শর্মার সঞ্চালনায় সভায় প্রায় দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। সভায় সরাসরি নাম প্রস্তাব ও সর্বসম্মতিক্রমে সভাপতি পদে ডা. সত্যকাম চক্রবর্তী, সাধারণ সম্পাদক পদে দেবাশীষ ধর পার্থ এবং অর্থ সম্পাদক পদে পরেশ পাল নির্বাচিত হন।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে শ্রীশ্রী নির্মাই শিববাড়ী ও দয়াময়ী কালীবাড়ির ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে।