মোঃ মিনহাজুল ইসলাম সুজন, বাকেরগঞ্জ (বরিশাল): বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক- বালিকা ২০২৬ উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বাকেরগঞ্জ উপজেলার হ্যালিপ্যাড মিনি স্টেডিয়ামে তিন এপ্রিল বিকেল ৪: ৩০ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) তন্ময় হালদার এর সভাপতিত্বে খেলাটি শুরু হয়ে বিকেল ৬: ৩০ মিনিট পর্যন্ত পরপর দুটি খেলা অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল হোসেন খান,এবং সদস্য সচিব হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ রুহুল আমিন,

এছাড়াও উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আদিল হোসেন, বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দীন জোমাদ্দার,উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিঞা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন খান তালুকদার শাহিন, সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

খেলাটি পরিচালনা করেন জনাব মোঃ রেজাউল হক রাজা, জনাব মো. মামুন খান, জনাব মোঃ ইরতেজাউর রহমান পরশ এবং এই অনুষ্ঠান সঞ্চালনা ও ধারা বিবরণীতে ছিলেন জনাব মোঃ সালেহীন শিকদার। আজকের এই ফাইনাল খেলায় বালিকা পর্যায়ে দুটি দল অংশগ্রহণ করে গারুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় গারুড়িয়া ইউনিয়ন বনাম দক্ষিণ ভরপাশা হেলিপ্যাড সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, পৌরসভা।

উক্ত খেলায় এক-শূন্য গোলে পৌরসভা চ্যাম্পিয়ন হয় এবং গারুড়িয়া রানার্সআপ হয়। এবং বালক পর্যায়ে যে দুটি দল অংশগ্রহণ করে তা হল রাজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় রঙ্গশ্রী ইউনিয়ন এবং দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দাড়িয়াল ইউনিয়ন। এই খেলায় এক শূন্য গোলে দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। তাই বাকেরগঞ্জ উপজেলা থেকে বালিকা পর্যায়ে দক্ষিণ ভরপাশা হেলিপ্যাড সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালক পর্যায়ে দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা পর্যায়ে খেলার গৌরব অর্জন করে।

প্রধান অতিথির বক্তব্যে আবুল হোসেন খান বলেন ছেলে মেয়েরা পড়াশোনার পাশাপাশি প্রতিনিয়ত খেলা দুলা করবে একসময় বাকেরগঞ্জ থেকে জাতীয় পর্যায়ে তারা সুযোগ পাবে বলে প্রত্যাশা করেন।