সুজন তালুকদারঃ সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সদ্য অনুমোদিত আংশিক কমিটিতে সহসভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ছাতক উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহবুব আহমদ।
শনিবার (২ মে) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরিত ১০ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। নবগঠিত এই কমিটিতে মো. তারেক মিয়াকে সভাপতি এবং উবায়দুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে। একই কমিটিতে ছাতক উপজেলার কৃতি ছাত্রনেতা মাহবুব আহমদ সহসভাপতির দায়িত্ব পেয়েছেন। পদপ্রাপ্তির পর থেকেই মাহবুব আহমদ ছাতক উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সাধারণ মানুষের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন। প্রতিক্রিয়ায় মাহবুব আহমদ বলেন, “আমি কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
একইসঙ্গে ছাতক উপজেলা ও সুনামগঞ্জ জেলার সকল সহযোদ্ধার প্রতি ধন্যবাদ জানাচ্ছি। কেন্দ্রীয় ও জেলা ছাত্রদলের সকল নেতৃবৃন্দের প্রতিও আমি কৃতজ্ঞ। আমার ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করতে চাই। এ জন্য সকল রাজনৈতিক সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া এবং সহযোগিতা কামনা করছি।
