শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপি জহরত আদিব চৌধুরী
প্রকাশ: ১২:০৫ অপরাহ্ণ মে ৫, ২০২৬

হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদের মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্য বড়লেখার কৃতি সন্তান ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী শপথ নিয়েছেন।
৩ এপ্রিল রাত ৯টায় সংসদ ভবনের শপথকক্ষে (পূর্ব ব্লক, লেভেল-১) শপথবাক্য পাঠ করানো হয়। শপথ পাঠ করিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এর আগে, গত ৩০ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সংসদ সদস্যে হিসাবে তার নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি) ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী বড়লেখা ও জুড়ীর মাটি ও মানুষের প্রিয় নেতা সাবেক প্রতিমন্ত্রী মরহুম অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর সুযোগ্য কন্যা। শিক্ষা, রাজনৈতিক সচেতনতা ও ভদ্র ব্যক্তিত্বের কারণে তিনি ইতোমধ্যেই রাজনৈতিক অঙ্গনে একজন সম্ভাবনাময় নেত্রী হিসেবে পরিচিতি লাভ করেছেন।
ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী সংসদে বড়লেখা ও জুড়ীর রাজনীতিতে তরুণ ও শিক্ষিত নেতৃত্বের প্রতিক হিসাবে আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে। শপথ গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় তিনি সকলের দোয়া কামনা করেন এবং জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।