জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সাথে এমপি আবুল হোসেন খানের ঈদ শুভেচ্ছা বিনিময়
প্রকাশ: ১০:৩৩ অপরাহ্ণ মার্চ ২৫, ২০২৬

মোঃ মিনহাজুল ইসলাম সুজন, বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :
বরিশালের বাকেরগঞ্জে ফ্যাসিবাদবিরোধী জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেছেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল ৫টায় বাকেরগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আহত ৩৮ জন এবং নিহত ৬ জন শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দীন জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা বিএনপির সদস্য মিজানুর রহমান চুন্নু, উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু, উপজেলা যুবদল সদস্য সচিব মোঃ সাইদুর রহমান রুবেল জোমাদ্দার, বাকেরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতাউর রহমান রোমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিব তালুকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে আবুল হোসেন খান বলেন, জুলাই আন্দোলনের যোদ্ধারা এ দেশের গর্বিত সন্তান। যারা আহত হয়েছেন এবং যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের পাশে আমরা সবসময় আছি। তাদের জন্য প্রাপ্য সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি।
অনুষ্ঠান শেষে আহত ও শহীদ পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়।