শিরোনাম
বড়লেখার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ফেন্সিডিল ও ইয়াবা উদ্ধার ছাতকে সড়ক দুর্ঘটনায় ইঞ্জিনিয়ার লুৎফুর রহমানের মর্মান্তিক মৃত্যু বড়লেখায় তারুণ্য নাট্যগোষ্ঠীর প্রচার সম্পাদক জালাল আহমদের জন্মদিন পালন বড়লেখায় নারী শিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের স্নাতক শিক্ষার্থীদের সংবর্ধনা ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা বড়লেখায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেপ্তার ৫৪ হাজার টাকার মামলা, ২৫ বছর পর খালাস পেলেন সাবেক উপমন্ত্রী সিরাজুল হক সুনামগঞ্জ আইডিয়াল একাডেমিতে উৎসবমুখর পরিবেশে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপি জহরত আদিব চৌধুরী

হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদের মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্য বড়লেখার কৃতি সন্তান ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী শপথ নিয়েছেন। ৩ এপ্রিল রাত ৯টায় সংসদ ভবনের শপথকক্ষে (পূর্ব ব্লক, লেভেল-১) শপথবাক্য পাঠ করানো হয়। শপথ পাঠ করিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এর আগে, গত ৩০ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ...বিস্তারিত

চরফ্যাশনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ ভোলার চরফ্যাশনে যথাযথ মর্যাদায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। রবিবার (৩ মে) রাত ৮টায় চরফ্যাশন প্রেসক্লাব মিলনায়তনে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের দিবসের মূল প্রতিপাদ্য ছিল ‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’। আলোচনা সভায় বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চ্যালেঞ্জ ও বর্তমান প্রেক্ষাপটে গণমাধ্যমের স্বাধীনতার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। বক্তারা বলেন, ...বিস্তারিত

ছেলেমেয়েরা পড়াশুনার ন্যায় খেলাধুলা করবে : আবুল হোসেন খান, এমপি

মোঃ মিনহাজুল ইসলাম সুজন, বাকেরগঞ্জ, বরিশালঃ বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক- বালিকা ২০২৬ উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বাকেরগঞ্জ উপজেলার হ্যালিপ্যাড মিনি স্টেডিয়ামে তিন এপ্রিল বিকেল ৪: ৩০ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) তন্ময় হালদার এর সভাপতিত্বে খেলাটি শুরু হয়ে বিকেল ৬: ৩০ মিনিট পর্যন্ত পরপর দুটি খেলা অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে ...বিস্তারিত

বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরাসহ ট্রাক আটক:গ্রেফতার ১

হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ১৯২ বস্তা ভারতীয় জিরা ও একটি ট্রাক জব্দ করেছে বিজিবি। শনিবার (২ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সমনবাগ এলাকায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়। এ সময় আবুল হোসেন (৫১) নামে একজনকে আটক করা হয়েছে। তিনি উপজেলার আরিঙ্গাবাজার দক্ষিণ এলাকার মৃত আলফাজ আলীর ছেলে। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ...বিস্তারিত

বাগবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ

ছাতক প্রতিনিধিঃ ছাতক পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মাহবুব মিয়ার উদ্যোগে বাগবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। মানবিক এই উদ্যোগ স্থানীয় এলাকাজুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। বীর মুক্তিযোদ্ধা মরহুম হাজী পিয়ারা মিয়ার সুযোগ্য সন্তান মাহবুব মিয়া শিক্ষার্থীদের কল্যাণে সবসময় আন্তরিক। তার পক্ষ থেকে আয়োজিত এ অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের হাতে ছাতা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ...বিস্তারিত

মৌলভীবাজারে পুলিশের মাসিক কল্যাণ সভা ও পুরস্কার বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় গত এপ্রিল মাসের পারফরমেন্সের ভিত্তিতে শ্রেষ্ঠ থানা এবং অফিসারদের পুরস্কৃত করা হয়। সোমবার (৪ মে) সকাল সাড়ে ১০টায় পুলিশ লাইনস্ ড্রিল শেডে মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন। সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মোঃ ওয়াহিদুজ্জামান রাজুর সঞ্চালনায় সভায় জেলার বিভিন্ন থানা, ফাঁড়িসহ অন্যান্য ইউনিটে কর্মরত পুলিশ ...বিস্তারিত

শ্রীমঙ্গলে মসজিদে ঢুকে এক মুসল্লীকে হত্যা, ঘাতক আটক

🔹মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদের ভিতর ঢুকে এক মুসল্লীকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। রোববার (৩ মে) উপজেলার ভুনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে ফজরের নামাজের সময় এ ঘটনা ঘটে। নিহত হাফিজ মিয়া (৮০) লইয়ারকুল এলাকার বাসিন্দা। এ ঘটনায় আটক জসিম মিয়ার বাড়িও একই এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ফজরের নামাজ পড়তে মসজিদে যান হাফিজ। নামাজের প্রস্তুতির সময় হঠাৎ জসিম তার ...বিস্তারিত

আইডিইবি মৌলভীবাজার জেলা কমিটি ঘোষণা, সভাপতি মুমিন–সম্পাদক মাহবুব–সাংগঠনিক সম্পাদক মিজান

🔹মোঃ মিজানুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মৌলভীবাজার জেলা নির্বাহী কমিটি (২০২৬–২০২৮) গঠন করা হয়েছে। ঘোষিত চূড়ান্ত ফলাফলে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আব্দুল মুমিন, সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ মাহবুব আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মিজানুর রহমান। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ঘোষিত তফসিল অনুসরণ করে মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হয়। প্রতিটি পদে একক প্রার্থী থাকায় সকলকে ...বিস্তারিত

বড়লেখায় ইয়াবা ট্যাবলেটসহ তিনজন গ্রেফতার

🔹হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় বিশেষ অভিযান চালিয়ে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, শুক্রবার মধ্যরাতে বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযান চালায়। অভিযানে বড়লেখা পলি ক্লিনিকের সামনে থেকে ১৪ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন-রাজনগর উপজেলার সারংপুর গ্রামের আতাউর রহমানের ছেলে ঠিকাদার খালেদ মাহমুদ (৩৬), বড়লেখা পৌরসভার পাখিয়ালা এলাকার মৃত মঈন উদ্দিনের ছেলে আব্দুল আলীম ...বিস্তারিত

ঠাকুরগাঁওয়ে দোকান প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের মে দিবস উদযাপন

🔹মোঃ শফিকুল ইসলাম দুলাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে মে দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। এ উপলক্ষে শুক্রবার সকালে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।পরে সংগঠনের আয়োজনে পাবলিক ক্লাব মাঠে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শুভেচ্ছা কুপনের ড্র অনুষ্ঠান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মো: ...বিস্তারিত

Go to Top