শিরোনাম
ধর্ম অবমাননার অভিযোগে হিন্দু বাড়িতে হামলা, গ্রেফতার ২ শেখ হাসিনার ফেরার গুঞ্জনে দেশে অস্থিরতা সৃষ্টির সুযোগ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী শ্রীমঙ্গলে ৪০ লাখ টাকা মুল্যের ভারতীয় সিগারেট জব্দ ঠাকুরগাঁওয়ে সুমা থেকে রাফি, বান্ধবীকে বিয়ে ঘিরে আলোচনা গুগল ম্যাপে সাংবাদিক নজমুল হকের ছবি ও তথ্যের ১৬ মিলিয়ন ভিউ আজ খুলছে সুপ্রিম কোর্ট ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫ শতাধিক প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ৪২ হাজার কোটি টাকার মেগা প্রকল্প ছাতকের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা ও উপজেলা পুজা পরিষদের নেতৃবৃন্দ যুক্তরাষ্ট্রের গ্রীন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমি

নাইমুর রহমান দুর্জয়কে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ

🗞️জালালাবাদ বার্তা সংবাদঃ আদালতে হাজির করার সময় মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার নাইমুর রহমান দুর্জয়ের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে পুলিশের কড়া নিরাপত্তার মধ্যেও আদালত ভবনের ভেতরে এ ঘটনা ঘটে। এর আগে গত বুধবার দিবাগত রাতে ঢাকার লালমাটিয়া থেকে মানিকগঞ্জ জেলা ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হন মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) ...বিস্তারিত

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন আজ

◾জালালাবাদ বার্তা ডেস্কঃ দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আজ বিকেলে জরুরি সংবাদ সম্মেলন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দুপুর ১টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিএনপি’র সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু জানিয়েছেন, সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে, গত সোমবারেও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটি জরুরি সংবাদ সম্মেলন করেছিল ...বিস্তারিত

সাভার পৌর যুবদলের সভাপতি প্রার্থী মোঃ সুরুজ্জামান

  ◾মোঃ শান্ত খান, বিশেষ প্রতিনিধিঃ ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক সভাপতি-সাভার পৌর ছাত্রদল মোঃ সুরুজ্জামান সাভার পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী। সাভার পৌর যুবদলের সভাপতি প্রার্থী হিসেবে মোঃসুরুজ্জামান বেশ আলোচনায় রয়েছেন। জানা গেছে, গত দেড় দশক ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে সাভারের রাজপথে যুবদল নেতা সুরুজ্জামান নেতৃত্বে কেন্দ্রীয় যুবদলের প্রতিটি নিদের্শনা বাস্তবায়নে নেতাকর্মীরা ছিলেন বেশ সক্রিয়। সাভারের যুবদলের আপোষহীন ...বিস্তারিত

বানিয়াচংয়ের ৯ শহীদ পরিবারে তারেক রহমানের সহায়তা প্রদান

◾জালালাবাদ বার্তা ডেস্কঃ চব্বিশের গণঅভ্যুত্থানে বানিয়াচংয়ে গুলিবিদ্ধ হয়ে ৯ শহীদের পরিবারকে সহায়তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১ জুলাই) ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি পালন করা হয়। এ উপলক্ষে বিএনপি আয়োজিত ‘গণঅভ্যুত্থান ২০২৪ জাতীয় ঐক্য এবং গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভা এবং শহীদ পরিবারকে সহায়তা দেয়া হয়। অনুষ্ঠানে সারা দেশের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে বানিয়াচংয়ের ...বিস্তারিত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে চিফ প্রসিকিউটরের আর্জি পেশ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি গত জুলাই আগস্টে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার পলাতক আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও গ্রেফতার সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারের মুখোমুখি করতে ট্রাইব্যুনালে আর্জি  পেশ করেছেন চিফ প্রসিকিউটর। গতকাল মঙ্গলবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ...বিস্তারিত

শেরপুরে শ্রীবরদীতে গুরুতর অসুস্থ যুবদল নেতা হারুনের পাশে সাবেক এমপি রুবেল 

◾কাকন সরকার, শেরপুর: হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ শ্রীবরদী পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক ছাত্রনেতা অসুস্থ হারুন অর রশিদের পাশে শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। ২৯ জুন (রবিবার) দুপুরে অসুস্থ যুবদল নেতা হারুনকে দেখতে শেরপুর আধুনিক সদর হাসপাতালে যান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মাহমুদুল হক রুবেল সাবেক এমপি। এসময় তিনি ...বিস্তারিত

ডোমারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণ সংযোগ ও সমাবেশ অনুষ্ঠিত

◾মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে দলীয় লক্ষ্য ও কর্মপরিকল্পনা প্রচারে গণ সংযোগ ও সমাবেশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২৭শে জুন) সকাল ১০:৩০ মিনিটে উপজেলার সদর ইউনিয়নের আন্ধারু মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ডোমার উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত গণ সংযোগ ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও বাংলাদেশ জামাতে ইসলামীর নীলফামারী জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস ...বিস্তারিত

টরন্টোতে আনজুমানে আল ইসলাহ কানাডার অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

▪️সাইফুল ইসলাম, টরন্টো, কানাডাঃ ২২শে জুন (রবিবার) টরন্টোর বিডি ফিউশন রেস্টুরেন্ট হলে, শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (র)'র হাতে গড়া আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকাবাহী দ্বীনি সংগঠন আনজুমানে আল ইসলাহ কানাডা এর অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মাওলানা মোহাম্মদ নূরুল ইসলাম সাহেব এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ মোহাম্মদ আব্দুল মুক্তাদির সোহেল, সহ-সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জামাল উদ্দীন ...বিস্তারিত

সাবেক সিইসিকে ঘিরে মব ভায়োলেন্সের দায়ে সেনাবাহিনী কর্তৃক গ্রেফতার ১

◾স্টাফ রিপোর্টারঃ রাজধানীর উত্তরায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদাকে ঘিরে মব ভায়োলেন্সের অভিযোগে ১ জনকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।  গত ২২ জুন (রবিবার) আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর উত্তরা ৫ নম্বর সেক্টরের রোড-১/এ, বাসা-২৯ এর সামনে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদাকে ঘিরে ফেলে আনুমানিক ৬-৭ জন ব্যক্তি। তারা প্রকাশ্যে সাবেক সিইসি'র গলায় জুতার মালা পরিয়ে ...বিস্তারিত

জুলাই স্মৃতি আয়োজনে নেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি, শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ

  ◾হাসিন আরমান, কুবি প্রতিনিধি: জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষিত অনুষ্ঠানসূচিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১১ জুলাইয়ের ঘটনাকে উপেক্ষা করা হয়েছে—যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জেলার ছাত্রনেতারা ও শিক্ষার্থীরা। গত বছরের কোটা সংস্কার আন্দোলনের সময়, ১১ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সারাদেশে প্রথমবারের মতো পুলিশি হামলার শিকার হন। টিয়ারশেল, লাঠিচার্জ ও রাবার বুলেটের আঘাতে সেদিন অন্তত ৫০ জনের বেশি শিক্ষার্থী আহত হন। আহত ...বিস্তারিত

Go to Top