সাইদুর পাটওয়ারীর আয়োজনে টরন্টোতে অনুষ্ঠিত হলো বাৎসরিক বার বি কিউ পার্টি
প্রকাশ: ৫:০২ পূর্বাহ্ণ জুন ২৪, ২০২৫
▪️জালালাবাদ বার্তা ডেস্কঃ

সম্প্রতি টরন্টো, কানাডার সুমামধন্য দুটি বাংলাদেশি প্রতিষ্ঠান ব্রাদার্স প্রপার্টি কনস্ট্রাকশন এন্ড ইনভেস্টমেন্ট ইনক. এবং আরবিইউ অটো মেকানিক এন্ড বডি শপ এর বাৎসরিক বার বি কিউ পার্টি সম্পন্ন হয়।
প্রতিষ্ঠান দু’টির কর্ণধার, ৮ম বাংলাদেশ পথমেলা ২০২৫ এর প্লাটিনাম স্পন্সর রিয়েলটর সাইদুর পাটওয়ারী প্রতি বছরের ন্যায় এবারও আরবিইউ অটো মেকানিক এন্ড বডি শপ এর পার্কিং লটে গত শনিবার (২১ জুন) দুপুর ১টা থেকে ৪টা পর্যন্ত এই বার বি কিউ পার্টির আয়োজন করেন।
এতে উপস্থিত ছিলেন স্কারবরো সাউথওয়েস্ট এর এমপিপি ডলি বেগম, আসন্ন পথমেলার চেয়ারম্যান ফার্মেসিস্ট কানন বড়ুয়া, সাপ্তাহিক দেশের আলোর সম্পাদক সাইদুন ফয়ছল, রাজনীতিবিদ ডাঃ এএসএম নুরুল্লাহ্ তরুন, এনআরবি টিভি’র সিইও শহিদুল ইসলাম মিন্টু, সাপ্তাহিক ভোরের আলোর বার্তা সম্পাদক দ্বীন ইসলাম, কমিউনিটি এক্টিভিস্ট নওশের আলী, মর্টগেজ ব্রোকার ড্যানিয়াল হাকিম সহ আরও অনেকে।
রিয়েলটর সাইদুর পাটওয়ারী জানান, বন্ধুত্ব, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি দৃঢ়তার সহিত ধরে রাখতে প্রতি বছর তিনি এই আয়োজনটি করে থাকেন।