উওম কুমার, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২০২৫-২৬ অর্থ বছরে “জবই বিল ও পার্শ্ববর্তী এলাকার বিলসমূহে মৎস্যসম্পদ ব্যবস্থাপণা প্রকল্প” এর আওতায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্টেকহোল্ডার উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (০৯ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলা মৎস্য অফিসের আয়োজন উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্টেকহোল্ডার ক্যাম্পেইন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. শাহীনুর রহমান। এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব)  সঞ্জয় কুমার সরকার, কৃষি  কর্মকর্তা কৃষিবিদ মো. সাকলাইন হোসেন, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াসিম আকরাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রাইসুল ইসলাম, সমবায় কর্মকর্তা মো. মতিউর রহমান, উপজেলা প্রকৌশলী মো. আছহাবুর রহমান, মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের মূল্যায়ন কর্মকর্তা আব্দুল্লা- হিল – মারুফ, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মতিউর রহমান ও উপজেলার বিভিন্ন এলাকার প্রান্তিক মৎস্যজীবিরা প্রমূখ।