Skip to content
Date আজ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, গ্রীষ্মকাল
জালালাবাদ বার্তা Logo জালালাবাদ বার্তা Logo জালালাবাদ বার্তা Logo
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • বাংলাদেশ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
    • সিলেট
      • সিলেট সদর
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • ঢাকা
    • কুমিল্লা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    • বরিশাল
    • রংপুর
  • কানাডা
  • খেলাধুলা
  • দৈনিন্দিন
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
    • ধর্ম
    • তথ্যপ্রযুক্তি
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
  • আরও খবর
    • প্রবাস
    • সব খবর
    • অপরাধ
    • কলাম
    • বিশেষ প্রতিবেদন
    • আবহাওয়া
    • মিডিয়া
    • কৃষি
    • সংবাদ পত্রের পাতা থেকে
শিরোনাম
শ্রীমঙ্গল শহরের একটি বাসা থেকে অজগর সাপ উদ্ধার শ্রীমঙ্গল আসছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন ফ্যামেলি কার্ড সম্প্রসারণ মৌলভীবাজারে বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট পরিচালনা আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনাসভা ও সংবর্ধনা শ্রীমঙ্গলে লোকালয় থেকে তক্ষক  উদ্ধার মৌলভীবাজারে ভুয়া সহকারী পুলিশ সুপার গ্রেপ্তার শ্রীমঙ্গলে ২৫টি ব্যাংকের যৌথ উদ্যোগে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ শ্রীমঙ্গলে ট্রেনের ছাদ থেকে পড়ে একই স্থানে দুই দিনে দুই যুবকের মৃত্যু শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে চুরির ঘটনায় আটক ৫
বাংলাদেশ

সাংবাদিকদের নিয়ে বিএনপি নেতার ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য: থানায় জিডি

প্রকাশ: ১১:২৫ অপরাহ্ণ এপ্রিল ২৫, ২০২৬
প্রিন্ট করুন
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ ভোলার চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়ার বিরুদ্ধে সাংবাদিকদের নিয়ে প্রকাশ্যে ‘কুরুচিপূর্ণ ও বিরূপ’ বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। এর প্রতিবাদে ওই বিএনপি নেতাকে বিবাদী করে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে চরফ্যাশন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২০ এপ্রিল) দুপুরে চরফ্যাশন উপজেলা পরিষদ হলরুমে নবাগত ইউএনও-এর যোগদান উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় মোতাহার হোসেন আলমগীর মালতিয়া বক্তব্য প্রদান করেন। অভিযোগ ওঠে যে, বক্তব্য চলাকালীন তিনি উপজেলার সাংবাদিকদের উদ্দেশ্য করে অত্যন্ত আপত্তিকর ও অশালীন শব্দ ব্যবহার করেন। পরবর্তীতে বক্তব্যের ভিডিওটি তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টে আপলোড করা হলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে, যা সাংবাদিক সমাজের মর্যাদা ক্ষুণ্ন করেছে বলে দাবি করা হচ্ছে। চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজ বলেন, ‘মোতাহার হোসেন আলমগীর মালতিয়াকে তার আপত্তিকর বক্তব্যের সপক্ষে সুনির্দিষ্ট প্রমাণসহ জবাব দেওয়ার জন্য তিন দিনের সময় দিয়ে লিখিতভাবে জানানো হয়েছিল। কিন্তু তিনি জবাব না দিয়ে উল্টো নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সাংবাদিকদের নিয়ে আবারও উস্কানিমূলক পোস্ট করেছেন। ঢালাওভাবে সাংবাদিকদের নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করা অত্যন্ত নিচু মানসিকতার পরিচয় এবং সংবাদপত্রের স্বাধীনতার ওপর এক ধরনের মনস্তাত্ত্বিক আঘাত। আমরা আইনের শাসন ও সাংবাদিকতার মর্যাদা রক্ষায় এই আইনি প্রতিকার চেয়েছি।’
এদিকে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা কোনো সুনির্দিষ্ট তথ্য ছাড়াই এমন ব্যক্তিগত আক্রমণে বিস্ময় প্রকাশ করেছেন। তারা মনে করছেন, রাজনৈতিক অস্থিরতা বা ব্যক্তিগত আক্রোশ থেকে এ ধরণের মন্তব্য আসতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে চরফ্যাশনে কর্মরত সাংবাদিকরা তীব্র নিন্দা জানিয়েছেন এবং অভিযুক্ত নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত মোতাহার হোসেন আলমগীর মালতিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তবে উপজেলা বিএনপির দায়িত্বশীল এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘দল কখনোই কারো ব্যক্তিগত কুরুচিপূর্ণ বক্তব্যকে সমর্থন করে না। এটি তার একান্ত ব্যক্তিগত বিষয় হতে পারে।’
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, ‘প্রেসক্লাব সভাপতির পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি এবং সেটি সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।’
আপনার মতামত লিখুন :

Related Posts

বড়লেখায় মৌ চাষে সফল ইসলাম উদ্দিন

জুন ৫, ২০২৬

মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি আপ্তাব উদ্দিন

জুন ৫, ২০২৬

সীমান্তে বালু দস্যুতা রোধে চাই কঠোর আইন: শেরপুরে হামলায় বিট কর্মকর্তাসহ আহত ২

জুন ৫, ২০২৬
  • Popular
  • Recent
  • টরন্টোতে এসএসসি ১৯৯৮-এইচএসসি ২০০০ এলামনি এসোসিয়েশন, কানাডার পিঠা উৎসব অনুষ্ঠিত
    মে ২, ২০২৫
  • মৌলভীবাজার জেলা এসোসিয়েশন অব টরন্টোর সভাপতি মাহবুব, সাধারন সম্পাদক রুহুল
    জুলাই ৮, ২০২৫
  • ইউপি সদস্যদের বাধা দেয়ার অভিযোগ।। নেপথ্যে ইউপি সচিব
    মে ১, ২০২৫
  • পূর্ব লন্ডনে “উপমা ভালোবাসার” কবি আজিজুল আম্বিয়ারের কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন
    এপ্রিল ৩০, ২০২৫
  • প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের দৃশ‍্যমান কর্মতৎপরতা চাই -ব্যারিস্টার নাজির
    জুলাই ৫, ২০২৫
  • শমশেরনগর জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন দাতা সদস্য বৃটেন প্রবাসী আব্দুর রহিম
    মে ১, ২০২৫
  • শ্রীমঙ্গল শহরের একটি বাসা থেকে অজগর সাপ উদ্ধার
    জুন ৯, ২০২৬
  • শ্রীমঙ্গল আসছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন ফ্যামেলি কার্ড সম্প্রসারণ
    জুন ৯, ২০২৬
  • মৌলভীবাজারে বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট পরিচালনা
    জুন ৯, ২০২৬
  • আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনাসভা ও সংবর্ধনা
    জুন ৮, ২০২৬
  • শ্রীমঙ্গলে লোকালয় থেকে তক্ষক  উদ্ধার
    জুন ৮, ২০২৬
  • মৌলভীবাজারে ভুয়া সহকারী পুলিশ সুপার গ্রেপ্তার
    জুন ৮, ২০২৬

jalalabadbarta24.com

EDITORIAL BOARD

Chief Editor: Abdul Quddus Chowdhury
Editor: Ruhul Quddus Chowdhury
Publisher: Sidratul Muntaha Chowdhury
News Editor: Tuhel Chowdhury
Staff Reporter: Shudip Dash

ADVISORY BOARD

Chief Advisor: Dewan Shuaib Afzal
Advisor: Dewan Abdul Gofran Chowdhury
Advisor: Saad Chowdhury
Advisor: Laikul Haque Chowdhury
Advisor (USA): A. Muquith Choudhury
Advisor (Bangladesh): Mir Liaquat Ali

Address

Bangladesh Office:
ABC Academy Building, Hazipur (Manu-Shamshernagar Road), Kulaura, Moulvibazar -3223

Canada Office:
2984 Danforth Ave. (2nd Floor), Toronto, ON, Canada, M4C 1M6

Contact

Mail: jalalabadbarta@hotmail.com
Phone: +1 647 402 5317 -Editor
+88 01716 394590 -News Editor
+88 01724 446824 -Saff Reporter

Copyright © 2018-2025 Jalalabad Barta . All Rights Reserved.
Website Designed by Cyber Developer BD
Page load link
Go to Top