জালালাবাদ বার্তা ডেস্কঃ

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সংবাদমাধ্যম। ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সিফার্স নিউজ এজেন্সি এ তথ্য প্রকাশ করেছে।

ফার্সের প্রতিবেদনে বলা হয়, শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরের দিকে নিজ কার্যালয়ে দায়িত্ব পালনকালে বিমান হামলায় খামেনি নিহত হন। একই হামলায় তার মেয়ে, জামাতা ও নাতিও নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

রোববার (১ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম Al Jazeera ফার্সের বরাতে এ তথ্য প্রকাশ করে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সময় রোববার মধ্যরাতে তার সামাজিক যোগাযোগমাধ্যম Truth Social-এ এক পোস্টে খামেনির নিহত হওয়ার দাবি করেন। তিনি লেখেন, “ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর ব্যক্তি খামেনি নিহত।”

এদিকে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-এর পক্ষ থেকেও এ হামলার বিষয়ে মন্তব্য এসেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমে দাবি করা হচ্ছে।

তবে এ ঘটনার বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। আন্তর্জাতিক পর্যায়েও খবরটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ফলে বিষয়টি নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে।