শিরোনাম
ধর্ম অবমাননার অভিযোগে হিন্দু বাড়িতে হামলা, গ্রেফতার ২ শেখ হাসিনার ফেরার গুঞ্জনে দেশে অস্থিরতা সৃষ্টির সুযোগ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী শ্রীমঙ্গলে ৪০ লাখ টাকা মুল্যের ভারতীয় সিগারেট জব্দ ঠাকুরগাঁওয়ে সুমা থেকে রাফি, বান্ধবীকে বিয়ে ঘিরে আলোচনা গুগল ম্যাপে সাংবাদিক নজমুল হকের ছবি ও তথ্যের ১৬ মিলিয়ন ভিউ আজ খুলছে সুপ্রিম কোর্ট ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫ শতাধিক প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ৪২ হাজার কোটি টাকার মেগা প্রকল্প ছাতকের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা ও উপজেলা পুজা পরিষদের নেতৃবৃন্দ যুক্তরাষ্ট্রের গ্রীন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমি

ধর্ম অবমাননার অভিযোগে হিন্দু বাড়িতে হামলা, গ্রেফতার ২

ছবি: সমকাল থেকে নেওয়া। জালালাবাদ বার্তাঃ রংপুরের পীরগঞ্জে সামাজিক মাধ্যমে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ধর্ম অবমাননার অভিযোগে সৌরভ চন্দ্র মোহন্ত এবং বাড়িঘরে হামলার ঘটনায় শফিকুল ইসলাম আরিফ নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও মামলা সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার চক করিম ...বিস্তারিত

শেখ হাসিনার ফেরার গুঞ্জনে দেশে অস্থিরতা সৃষ্টির সুযোগ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

জালালাবাদ বার্তা২৪ অনলাইন ডেস্কঃ প্রকাশ: ২৫ অক্টোবর, ২০২৬ইং ভারতে পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার গুঞ্জন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে কোনো অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। কোনো অপশক্তি, পতিত শক্তি, ফ্যাসিস্ট, পলাতক অপরাধী কিংবা গণহত্যাকারীর অপতৎপরতা চলতে দেওয়া হবে না। রবিবার (২৫ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ...বিস্তারিত

শ্রীমঙ্গলে ৪০ লাখ টাকা মুল্যের ভারতীয় সিগারেট জব্দ

জালালাবাদ বার্তা২৪ঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আমদানি নিষিদ্ধ ২০ হাজার ৪৩০ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এবং এসআরবি'র সদস্যরা। ২৪ অক্টোবর শনিবার রাতে উপজেলার রাজাপুর কাকিয়াবাজার থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরিচালিত বিশেষ যৌথ অভিযানে এসব সিগারেট উদ্ধার ও জন্দ করা হয়। জব্দ করা সিগারেটের সিজার মূল্য ৪০ লাখ ৮৬ হাজার টাকা মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয় ২০ হাজার ৪৩০ ...বিস্তারিত

ঠাকুরগাঁওয়ে সুমা থেকে রাফি, বান্ধবীকে বিয়ে ঘিরে আলোচনা

জালালাবাদ বার্তা২৪ঃ মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও  প্রতিনিধিঃ                                       ঠাকুরগাঁওয়ের সালন্দর ইউনিয়নের বাতেনের মোড় এলাকায় নিজেকে মেয়ে থেকে ছেলে হয়ে যাওয়ার দাবি করেছেন স্থানীয় এক তরুণী। আগে তাঁর নাম ছিল সুমা ইসলাম, বর্তমানে রাফি ইসলাম হিসেবে পরিচয় দিচ্ছেন তিনি। সম্প্রতি এক বান্ধবীকে বিয়ে করার বিষয়টি ...বিস্তারিত

গুগল ম্যাপে সাংবাদিক নজমুল হকের ছবি ও তথ্যের ১৬ মিলিয়ন ভিউ

জালালাবাদ বার্তাঃ ফ্রান্স সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের ছবি ও তথ্য গুগল ম্যাপে যুক্ত করে প্রায় ১৬ মিলিয়ন ভিউ অর্জন করেছেন তরুণ সাংবাদিক ও সংগঠক নজমুল হক। সাংবাদিকতা ও লেখালেখির পাশাপাশি ভ্রমণের শখ থেকে শুরু হওয়া এই কার্যক্রম এখন তাঁর উল্লেখযোগ্য অর্জনে পরিণত হয়েছে। গুগল ম্যাপসের লেভেল ৬ লোকাল গাইড হিসেবে নজমুল হক ফ্রান্স সহ বিশ্বের বিভিন্ন স্থানের ছবি, সঠিক অবস্থান ও ...বিস্তারিত

আজ খুলছে সুপ্রিম কোর্ট

  জালালাবাদ বার্তাঃ দীর্ঘ এক মাস ১০ দিনের অবকাশকালীন ছুটি শেষে রোববার (২৫ অক্টোবর) থেকে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে শুরু হচ্ছে নিয়মিত বিচারিক কার্যক্রম। তবে ছুটি শেষে প্রথম কার্যদিবসে আপিল বিভাগের এক নম্বর কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। শনিবার (২৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অবকাশকালীন ছুটির পর ...বিস্তারিত

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫ শতাধিক

ডেস্ক নিউজ: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫১২ জন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৩৬৮ জনের মৃত্যু হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা ...বিস্তারিত

প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ৪২ হাজার কোটি টাকার মেগা প্রকল্প

স্টাফ রিপোর্টার : প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি, বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণে ৪১ হাজার ৯০ কোটি ৪৮ লাখ টাকার পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৫) হাতে নিয়েছে সরকার। ২০২৬ সালে শুরু হয়ে ২০৩১ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। অনুমোদনের জন্য এটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে উপস্থাপনের প্রস্তুতি নিচ্ছে পরিকল্পনা কমিশন। প্রস্তাবিত কর্মসূচিতে সরকারের নিজস্ব ...বিস্তারিত

ছাতকের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা ও উপজেলা পুজা পরিষদের নেতৃবৃন্দ

  সুদীপ দাশ, স্টাফ রিপোর্টারঃ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ছাতকের উপজেলার বিভিন্ন পুজা মণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলার নেতৃবৃন্দ। এ সময় তাঁদের স্বাগত জানান, ছাতক উপজেলা-পৌর পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। পরিদর্শনকালে নেতৃবৃন্দ পূজামণ্ডপ গুলোর সার্বিক পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা এবং শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। সোমবার মন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ...বিস্তারিত

যুক্তরাষ্ট্রের গ্রীন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমি

জালালাবাদ বার্তা: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেয়েছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। দেশটিতে যাওয়ার প্রায় তিন বছর পর গ্রিন কার্ড পাওয়ার সুখবরটি নিজেই জানিয়েছেন এই অভিনেত্রী। শনিবার যুক্তরাষ্ট্রে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী-পরবর্তী একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে এ আনন্দের খবর ভাগ করে নেন তিনি। ২০২৩ সালের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মৌসুমী। এরপর থেকে সেখানেই অবস্থান করছেন তিনি। মেয়ে ফাইজার ...বিস্তারিত

Go to Top