শিরোনাম
সৌদির সাথে মিল রেখে শতাধিক মুসল্লীর ঈদ জামাত  ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মোঃ মনিরুজ্জামান সোহরাব বড়লেখায় জাগরণীর উদ্দ্যোগে রাস্তায় সাইনবোর্ড স্থাপন ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সংবাদকর্মী হানিফ পারভেজ ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন যুবদলের নেতা মেহেদী রাকিব গোমস্তাপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা ৩০০ পিচ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার শ্রীমঙ্গলে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে সহায়তা বিতরণ        আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মৌলভীবাজারে বাজার মনিটরিং শ্রীমঙ্গলে লেবু বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

সাদা পাথর লুটেরাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন

◾ডেস্ক নিউজ: ভোলাগঞ্জের সাদা পাথর লুটেরাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ এবং টাংঙ্গুয়ার হাওরকেন্দ্রীক অপরিকল্পিত পর্যটন ব্যবস্হার প্রতিবাদে সুনামগঞ্জে গণ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। হাওর ও নদী রক্ষা আন্দোলন এর আয়োজনে আজ বৃহস্পতিবার সকালে শহরের আলফাত স্কয়ারে এই গণ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে হাওর ও নদী রক্ষা আন্দোলন এর যুগ্ম আহবায়ক ওবায়দুল হক মিলন'র সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক ...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশ-ইন

◾উওম কুমার, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চামুশা সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর ৫টার দিকে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয়।পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাদের আটক করে। জানা যায়, উপজেলার ভোলাহাট ইউনিয়নের চামুচা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৯৬/২-এস কাছাকাছি এলাকা দিয়ে ১৩ জনকে পুশ-ইন করেন বিএসএফের ১১৯ ব্যাটালিয়ন ক্যাম্পের সদস্যরা। ...বিস্তারিত

কুলাউড়া পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা: ত্যাগী কর্মীদের মূল্যায়নের দাবি

◾মোহাম্মদ আলী শোভন, কুলাউড়া প্রতিনিধি। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল কুলাউড়া পৌর শাখার উদ্যোগে সকল ওয়ার্ডের কর্মীদের অংশগ্রহণে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৭টায় কুলাউড়া পৌরসভা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. বাছিত আহমদের সঞ্চালনায় এবং আহ্বায়ক মুহিবুল আলম মুহিতের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ। প্রধান অতিথি ...বিস্তারিত

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ায় তিন দিনের সরকারি সফর শেষে আজ দেশে ফিরেছেন। ছবি: সিএ প্রেস উইং। (বাসস): প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ায় তিন দিনের সরকারি সফর শেষে আজ দেশে ফিরেছেন। প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি আজ বুধবার রাত ৯টা ১০ মিনিটে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ...বিস্তারিত

নির্বাচনকালীন সরকারে থাকছেন না আসিফ মাহমুদ

আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘রাজনীতিতে যুক্ত হবেন বা যুক্ত হওয়ার ইচ্ছা আছে এমন কারোই নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না। তফসিলের আগেই তাদের সরকার থেকে সড়ে দাঁড়ানো উচিত। আমি, মাফফুজ আলম বা অন্য যদি কেউ ...বিস্তারিত

ভোলাগঞ্জে পাথর লুটপাটের প্রতিবাদ ও পরিবেশ রক্ষার দাবিতে সমাবেশ

মৌলভীবাজার প্রতিনিধিঃ সিলেটের ভোলাগঞ্জে অবৈধভাবে সাদা পাথর উত্তোলন ও প্রকৃতি পরিবেশ ধ্বংসের প্রতিবাদ জানিয়ে প্রতিবাদী সমাবেশ করেছে মৌলভীবাজার বিজ্ঞান আন্দোলন মঞ্চ। বুধবার (১৩ আগস্ট) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে বিজ্ঞান আন্দোলন মঞ্চের প্রতিবাদী সমাবেশে বিজ্ঞান আন্দোলন মঞ্চের জেলা সংগঠক রাজিব সূত্রধরের সভাপতিত্বে এবং জেলা সংগঠক হিরণ আহমেদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মাধুরি মজুমদার, মহিলা ফোরাম জেলা ...বিস্তারিত

গণতন্ত্রকে শক্তিশালী এবং জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

☆ বাংলাদেশ সংবাদ সংস্থাঃ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের জন্য কঠোর পরিশ্রম করছি—যাতে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করা যায়। তিনি বলেন, ‘আমরা গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং ক্ষমতার প্রকৃত মালিক—জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’ আজ বুধবার কুয়ালালামপুরে মালয়েশিয়া ন্যাশনাল বিশ্ববিদ্যালয় (ইউকেএম) থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করে তিনি ...বিস্তারিত

সাংবাদিককে হুমকি-হয়রানি করলে পাঁচ বছরের জেল-জরিমানা

পেশাদার কোনও সাংবাদিকের বাসায় বল প্রয়োগ করে অবৈধভাবে প্রবেশ, তল্লাশি বা সম্পদ জব্দ করা যাবে না। এমনকি কোনো সরকারি কর্মচারী বা আইন প্রয়োগকারী সংস্থা ভয়ভীতির মাধ্যমে বা জোরপূর্বক শারীরিক বা মানসিক চাপ প্রয়োগ করে তথ্যসূত্র প্রকাশে বাধ্য করতে পারবে না- এমন বিধান রেখে ‘সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। খসড়ায় সাংবাদিকের বিরুদ্ধে সহিংসতা, হুমকি ও ...বিস্তারিত

শ্রীমঙ্গলে মন্দির থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার, আটক ১

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জেরিন চা বাগান এলাকার মন্দির থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার এবং এ ঘটনায় রহমত আলী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রহমত আলী উপজেলার রাধানগর গ্রামের আজমল আলীর ছেলে। শ্রীমঙ্গল থানা পুলিশ জানায়, সোমবার ১১ আগস্ট ভোর রাতে জেরিন চা বাগানের ১ নম্বর লাইনস্থ সার্বজনিন দূর্গা মন্দিরে চুরি সংঘঠিত হয়। এসময় চোর মন্দিরের ভিতর থেকে ...বিস্তারিত

সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সুযোগের দাবিতে সংবাদ সম্মেলন

◾মৌলভীবাজার প্রতিনিধি: ২০২৫ সালের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবিতে দেশব্যাপী কমূসূচির অংশ হিসেবে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (গভঃ রেজিঃ নং এস ১০২৮/৯৮) মৌলভীবাজার জেলা শাখা। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে শহরের স্থানীয় মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোঃ এহসানুল হক ...বিস্তারিত

Go to Top